সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৩ কিমি/ঘ

ইনডোর প্লান্টে কতটুকু আলো ও পানি দেওয়া দরকার?

ইনডোর প্ল্যান্ট এখন কমবেশি সবার বাড়িতেই আছে! যারা গাছ ভালবাসেন; তাদের কথা না হয় বাদই দিলাম। এমন ব্যক্তিরা তাদের চারপাশে সবসময়ই গাছ রাখেন। ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে তোলে। দামি আসবাবপত্র আর আলোর ফোয়ারা যতই থাকুক, ঘরে একটি গাছ না থাকলে সেখানকার সৌন্দর্য অনেকটাই ভাটা পড়ে যায়।

ইনডোর প্ল্যান্ট এখন কমবেশি সবার বাড়িতেই আছে! যারা গাছ ভালবাসেন; তাদের কথা না হয় বাদই দিলাম। এমন ব্যক্তিরা তাদের চারপাশে সবসময়ই গাছ রাখেন। ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে তোলে। দামি আসবাবপত্র আর আলোর ফোয়ারা যতই থাকুক, ঘরে একটি গাছ না থাকলে সেখানকার সৌন্দর্য অনেকটাই ভাটা পড়ে যায়।

অন্যদিকে এমনও ঘর আছে যেখানে আসবাবপত্র শুধু নামে মাত্র আছে, তবুও ঘরটি দেখতে অনেক সুন্দর সাজানো-গোছানো এবং পরিপূর্ণ লাগে। ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে আপনি সুবিধা ও সৌন্দর্য দু'টোই পাবেন একসঙ্গে। তবে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখার আগে জেনে নিন এটি পরিচর্যা করার উপায়-

ইনডোর প্ল্যান্ট কীভাবে লাগাবেন?

বেশিরভাগ সময়েই ইনডোর প্ল্যান্ট আসে কন্টেইনারে, তাই নতুন করে লাগানোর প্রয়োজন হয় না। তবে যদি আপনি অন্য টবে লাগাতে চান, সেক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে।

যেমন- ইনডোর প্ল্যান্ট বড় হলে তাকে বড় টবে লাগান। ছোট গাছ হলে ছোট টবে লাগাবেন। যে গাছ পানিতেও বাড়তে পারে, তাকে সুন্দর বোতলে রাখুন ঘরের যেকোনো স্থানে। বোতলে অবশ্যই পানি ভরে রাখতে হবে।

ইন্ডোর প্ল্যান্টের কতটুকু আলোর প্রয়োজন?

বেঁচে থাকার জন্য প্রতিটি গাছেরই দরকার পর্যাপ্ত আলো বা সূর্যালোক। তবে একেকটি গাছের চাহিদা একেক রকম। বেশিরভাগ গাছের ক্ষেত্রেই প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা আলোর প্রয়োজন পড়ে।

তাই ঘরের যেখানে ইনডোর প্ল্যান্ট রাখবেন, সেখানে যেন আলো পড়ে। এ ছাড়াও আপনার গাছ সম্পর্কে বেশ কিছু বিষয় জেনে নেবেন। যেমন- গাছে কতটুকু আলো প্রয়োজন, কেমন আলো প্রয়োজন ইত্যাদি।

কীভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন নেবেন?

সবসময় গাছের মাটির দিকে লক্ষ্য রাখবেন। আপনি যে টবে গাছ বড় করছেন; সে গাছের মাটি যেন বেশি ভেজা বা বেশি শুকনো না থাকে। সামান্য পরিমাণ পানি দিয়ে মাটিকে আর্দ্র রাখবেন।

খেয়াল রাখবেন, টবের তলায় যেন অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার জন্য ছিদ্র থাকে। আলোর কাছে রাখবেন গাছ। প্রাকৃতিক আলোও হতে পারে, না হলে কৃত্রিম আলোর ব্য়বস্থা করতে হবে।

ইনডোর প্ল্যান্ট মরে যায় কেন?

এর প্রধান কারণই হলো অবহেলা করা। কম বা বেশি পরিমাণ পানি দেওয়া, পর্যাপ্ত আলো না পাওয়া, সঠিক যত্ন না নেওয়া ইত্যাদি কারণে ইনডোর প্ল্যান্ট মরে যায়। জেনে নিন কোন ইনডোর প্ল্যান্টগুলো সহজেই যত্ন নিতে পারবেন-

>> মানি প্ল্যান্ট দ্রুত বড় হয় আর যত্ন নেওয়াও সহজ।

>> জেড প্ল্যান্ট জানলার কাছে সহজেই বেড়ে ওঠে।

>> স্নেক প্ল্যান্ট ঘরে রাখা খুবই ভালো। অল্প যত্নেই বেড়ে ওঠে গাছটি সঙ্গে ঘরের বাতাসও রাখে বিশুদ্ধ।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)