সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের অনুমতিতে স্কুল মাঠে পশুর হাট

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এই হাটের অনুমতি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, স্কুল মাঠে হাট বসানোর অনুমতি কোনোভাবেই প্রধান শিক্ষক দিতে পারেন না।

লাইভস্টক

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এই হাটের অনুমতি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, স্কুল মাঠে হাট বসানোর অনুমতি কোনোভাবেই প্রধান শিক্ষক দিতে পারেন না।

বুধবার (৬ জুলাই) সকাল থেকে বিদ্যালয় মাঠে গরু নিয়ে আসেন বিক্রেতারা। দুপুরের পর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাট জমে ওঠে।

সরেজমিন দেখা যায়, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে বাঁশ স্থাপন করে গরু বাঁধা হয়েছে। স্কুলের বারান্দায় গরু বাঁধা রয়েছে। এছাড়া মাঠের পশ্চিম পাশের শহীদ মিনারেও গরু বাঁধা হয়। গরু বহনকারী ছোট-বড় পিকআপ ভ্যানের চাকা দেবে মাঠে গর্ত দেখা যায়। পরে সেখানে বালু ফেলে গর্ত ভরাট করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ শিকদার বলেন, মাঠে পশুর হাটের জন্য আমি অনুমতি দিয়েছি। বছরে একদিন হাট বসে, আমি এটার বিরোধিতা করতে পারি না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন রাজু বলেন, বিদ্যালয় মাঠ ছাড়া বাজারের কাছে খোলা অন্য কোনো মাঠ নেই। তবে বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর বিষয়ে আমি কিছুই জানি না।

হাটের ইজারাদার আজাদ হোসেন বলেন, প্রায় চার লাখ টাকায় পশুর হাটের জন্য মাঠটি ইজারা নিয়েছি। সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। মাঠে বাজার বসাতে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে অনুমতি নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ভবানীগঞ্জ খোলা মাঠে পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোনোভাবেই বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো যাবে না। এরই মধ্যে আমি ইউপি চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি। পশুর হাট বসানোর অনুমতি দেওয়ার এখতিয়ার প্রধান শিক্ষকের নেই।

কাজল কায়েস/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()