সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৮%বাতাস ৪ কিমি/ঘ

চাকরি ছেড়ে হলেন কৃষি উদ্যোক্তা, পেলেন সফলতা

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের কৃষি উদ্যোক্তা মো. সেলিম। একসময় ঢাকায় চাকরি করতেন। পরে ইউটিউব দেখে নিজ গ্রামে ফিরে আসেন। সেখানে এসে জৈব সার উৎপাদনে যুক্ত হন। তিনি পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের কৃষি উদ্যোক্তা মো. সেলিম। একসময় ঢাকায় চাকরি করতেন। পরে ইউটিউব দেখে নিজ গ্রামে ফিরে আসেন। সেখানে এসে জৈব সার উৎপাদনে যুক্ত হন। তিনি পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেন।

মো. সেলিম জাগো নিউজকে বলেন, ‌'আমার সফলতা দেখে এলাকার সাধারণ মানুষ প্রশংসা করেন। এভাবে আগাতে থাকলে একসময় সফলতা আসবেই। কৃষকদের জৈব ভার্মি কম্পোস্টে উপকার হলে আমরাই সবচেয়ে বেশি উপকৃত হবো।'

উপসহকারী কৃষি অফিসার প্রণব কুমার রায় বলেন, 'রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। সেই তুলনায় ভার্মি কম্পোস্ট সার সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব।

তিনি বলেন, 'সেলিম নিজের জমিতে পরীক্ষামূলকভাবে এই সার ব্যবহার করে ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজি চাষে রাসায়নিক সারের সমমান ফলন পেয়েছেন।'

কৃষি কর্মকর্তা আরও বলেন, 'ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে। উৎপাদন খরচ কমে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। সেলিমের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের জৈব কৃষির প্রতি আগ্রহী করে তুলছে। টেকসই কৃষি ব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

নোনা মাটির শ্যামনগরে আঙিনায় পুকুর কেটে বৃষ্টির পানি, ১২ পদ্ধতিতে সবজি ফলাচ্ছেন নারীরা

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রশিক্ষণ নিয়ে দিপীকা রাণীরা মাচা, বেড, মালচিং, বস্তা, ভার্টিক্যাল টাওয়ার আর ড্রিপ সেচে সবজি চাষ করছেন; সঙ্গে জৈব সার, জৈব বালাইনাশক আর আলোর ফাঁদ।

বার্তা২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

এক বছরে পেঁয়াজ বেড়েছে প্রায় ৬ লাখ টন, আলু কমেছে ৩ লাখ টন: বিবিএস

বিবিএসের কৃষি বিভাগের ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ, আমন, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বেড়েছে, কমেছে আলু ও গম।

প্রথম আলো২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)