সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

এবার হাওরের কৃষকদের গোলায় উঠেছে ৫ হাজার কোটি টাকার ধান

সুনামগঞ্জের হাওরপাড়ে কৃষকদের নিয়ে ফসল কাটার সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে এই উৎসব হয়। এতে কৃষকসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

পরিবেশ

সুনামগঞ্জের হাওরপাড়ে কৃষকদের নিয়ে ফসল কাটার সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ে এই উৎসব হয়। এতে কৃষকসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

উৎসবে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত হয়। এসময় সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

উৎসবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মোহাম্মদ ওমর ফারুক ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সৃষ্টিকর্তা সদয় ও সহায় ছিলেন বলেই এবার সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান ঘরে উঠেছে। মূলত সবার চেষ্টা ছিল যাতে কোনোভাবেই কৃষকের ফসলের ক্ষতি না হয়। এখন কৃষকরা নির্বিঘ্নে ফসল গোলায় তুলতে পেরে খুবই খুশি।

কৃষি বিভাগের তথ্য মতে, সুনামগঞ্জের ১৩৭টি হাওরে চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন জেলার ১০ লাখ কৃষক। যেখান থেকে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়। যার বাজারমূল্য ৫ হাজার কোটি টাকা।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()