সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবসে গ্রিন ভয়েসের ৫ দাবি

'প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস ২০২৫' উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা শহরের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

পরিবেশ

'প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস ২০২৫' উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা শহরের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

বুধবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচটি দাবি জানায় গ্রিন ভয়েস।

সমাবেশটি সঞ্চালনা করেন গ্রিন ভয়েসের সহ-সমন্বয়ক আরিফুর রহমান এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির। বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, উন্নয়নের নামে গাছ কাটা এখন যেন রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষার প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা মতের বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব আন্দোলনে নামতে হবে।

গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির বলেন, অক্সিজেন ছাড়া জীবন অসম্ভব। অথচ এই অক্সিজেন সরবরাহকারী গাছগুলোই উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে। ব্যক্তিস্বার্থ, ধর্মীয় উসকানি বা ভ্রান্ত ধারণায় যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরা হয়

১. সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক ও ওসমানী উদ্যানের মতো ঐতিহাসিক এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ সবুজ অঞ্চলগুলোকে কোনোভাবেই উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহার করা যাবে না। এজন্য একটি স্থায়ী ও কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

২. নগর উন্নয়নের ক্ষেত্রে নতুন অবকাঠামো নির্মাণের আগে অবশ্যই 'পরিবেশগত প্রভাব মূল্যায়ন' বাধ্যতামূলক করতে হবে, এবং সব প্রকল্পে গাছ রক্ষা ও পুরোনো গাছের পুনরায় অবস্থানে ফেরানোর নকশা থাকতে হবে।

৩. রাস্তার পাশে এবং পরিত্যক্ত খালি জায়গায় গাছ লাগানো এবং সংরক্ষণের মাধ্যমে, সেসব স্থানে গাছ পুনরায় লাগানোর ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২৫ শতাংশ সবুজ এলাকা সংরক্ষণের নীতিমালা প্রয়োগ করতে হবে।

৪. শব্দ ও বায়ু দূষণ রোধে শহরের চারপাশে সবুজ বাফার জোন গঠন করা জরুরি, বিশেষ করে শিল্প এলাকা, মেট্রোরেল এবং প্রধান সড়কের পাশে শব্দ-শোষণকারী গাছ লাগিয়ে এই জোন তৈরি করতে হবে।

৫. খাল, পুকুর ও জলাধার পুনরুদ্ধার করে ঢাকা শহরে 'সবুজ-নীল করিডোর' গঠন করতে হবে, যেন প্রাকৃতিকভাবে বায়ু বিশুদ্ধ রাখা এবং তাপমাত্রা কমানো সম্ভব হয়।

আরএএস/এমআরএম/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()