সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কাঁচা আমের ক্যান্ডি তৈরির রেসিপি

কাঁচা আম দিয়ে বিভিন্ন আচার তৈরি করে খেতে পছন্দ করেন কমবেশি সবাই। এখনই সময় কাঁচা আম দিয়ে হরেক পদ তৈরি করে সারাবছরের জন্য সংগ্রহ করার। চাইলে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করেও সারাবছর খেতে পারেন। রইলো রেসিপি-

ফল

কাঁচা আম দিয়ে বিভিন্ন আচার তৈরি করে খেতে পছন্দ করেন কমবেশি সবাই। এখনই সময় কাঁচা আম দিয়ে হরেক পদ তৈরি করে সারাবছরের জন্য সংগ্রহ করার। চাইলে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করেও সারাবছর খেতে পারেন। রইলো রেসিপি-

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

উপকরণ

১. কাঁচা আম ৪টি (বড়)২. লবণ আধা চা চামচ৩. চিনি ৪০০ গ্রাম ও৪. চিনির পাউডার সামান্য।

পদ্ধতি

আমের খোসা ছাড়িয়ে ভেতরের আটি ফেলে দিয়ে লম্বা করে কেটে নিন। আমের পিসগুলো খুব বেশি মোটা অথবা পাতলা হবে না। চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণমতো পানি দিয়ে লবণ আধা চা চামচ দিয়ে দিন।

আরও পড়ুন: আম খাওয়ার আগে ভিজিয়ে রাখা উচিত কেন?

পানি ফুটে উঠলে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। ঢেকে দিয়ে আম সেদ্ধ করে নিন। ২-৩ মিনিট জ্বাল করলেই আম সেদ্ধ হয়ে যাবে।

খেয়াল রাখতে হবে আম যেন বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। অথবা শক্তও না থাকে। সেদ্ধ আম চালনিতে ঢেলে দিতে হবে পানি ঝড়ে যাওয়ার জন্য।

বাটিতে আমগুলো নিয়ে গরম আমের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। খোসা-আটিসহ এক কেজি আম কেটে নেওয়ার পর যতটুকু আম হবে ততটুকুর জন্য দিতে হবে ৪০০ গ্রাম চিনি। একইভাবে ৫০০ গ্রাম আমের জন্য দিতে হবে ২০০ গ্রাম চিনি।

আরও পড়ুন: আম-দুধ একসঙ্গে খেলে শরীরে যা ঘটে

কিছুক্ষণ পরই দেখা যাবে চিনি গলে পানি হয়ে গেছে। এই চিনির পানির মধ্যেই আমগুলো রেখে দিতে হবে ৬-৭ ঘণ্টা।

চিনির পানি থেকে তুলে সরিষার তেল ব্রাশ করা প্লেট বা ট্রেতে নিয়ে কড়া রোদে শুকাতে হবে ২-৩দিন। মাঝেমধ্যেই আমের পিসগুলো উল্টেপাল্টে দিতে হবে। এতে আম দু'পাশে শুকিয়ে ভেতরটা বেশ নরম থাকবে।

আরও পড়ুন: বেশি আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা মানা জরুরি

এবার এই শুকনো আমের সঙ্গে চিনির পাউডার মিশিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে মুখ বন্ধ বাটিতে বা বয়ামে করে নরমাল ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে রেখে দিন।

বাটিতে রাখার আগে টিস্যু বিছিয়ে তার উপর আম রেখে উপরে আরেকটি টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে আরও ভালো থাকবে।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()