সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

বোরো মৌসুমে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল কিনবে সরকার

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এগ্রোবিজ

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: মিনিকেট নাম দিয়ে চাল বিক্রি করা যাবে না

আগামী ৭ মে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, গমের সংগ্রহ মূল্য ৩৫ টাকা করা হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ টন।

গত বছর বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার। ধান কেনা হয়েছিল ২৭ টাকা ও চাল কেনা হয়েছিল ৪০ টাকা দরে।

খাদ্যমন্ত্রী বলেন, 'এবার ধানের উৎপাদন খরচ ২৮ থেকে ২৯ টাকা। আমরা মনে করেছি ধান-চাল কেনার ক্ষেত্রে আমরা সঠিক দাম নির্ধারণ করতে পেরেছি। আশা করছি আমরা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো।'

আরও পড়ুন: চাল সরবরাহ-মজুতে স্বস্তি, অস্বস্তি দামে

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, 'এ মুহূর্তে সরকারি গুদামে ১৭ লাখ ৩০ হাজার টন খাদ্যশস্য মজুত আছে।'

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, 'গত বছরের চেয়ে এবার ধানের দাম বাড়ানো হয়েছে। এমনিতেই বাজারের দামটা একটু বেশি আছে। আমরা যে বাড়িয়েছি, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছর বাজারে বেশি দাম থাকায়, সেই অনুযায়ী আমাদের দাম কম থাকায় আমরা ধান সংগ্রহ করতে পারিনি।'

আরএমএম/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

৪৫ বছর ভেজালমুক্ত ঘানির তেল: সুনামগঞ্জের লস্কর আলীর সচ্ছলতা ও সম্মাননা

সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()