সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকার নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কাবিখা কর্মসূচির আওতায় পুনর্নির্মা

পরিবেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকার নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কাবিখা কর্মসূচির আওতায় পুনর্নির্মাণ করা হবে এবং এলজিইডিও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে দুর্যোগকালীন জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য ১২টি উপকূলীয় জেলার কাছে স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগকালীন উদ্ধার সক্ষমতা আরও বাড়াতে জাইকার অর্থায়নে দেশের ১২টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২৫টি জেলায় এসব উদ্ধারযান সরবরাহ করা হবে, যাতে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গম এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়। বিতরণ করা স্পিডবোটগুলো ডাবল ইঞ্জিনবিশিষ্ট হওয়ায় সমুদ্রে চার নম্বর বিপদ সংকেত চলাকালেও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। এতে উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে দ্রুত পৌঁছানো সহজ হবে।

মন্ত্রী বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা। সেই লক্ষ্যেই সরকার উদ্ধার সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে আধুনিক সরঞ্জাম সংযোজন করছে। আজকের এই স্পিডবোট বিতরণ কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, উপকূলীয় জেলার পাশাপাশি হাওরাঞ্চলেও পর্যায়ক্রমে উদ্ধার বোট সরবরাহ করা হবে। চলতি বছরে হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সেখানকার সক্ষমতা আরও জোরদার করা হবে। জাপান সরকার ও জাইকার সহায়তায় দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মি. সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নূরজাহান খানম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()