সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মেহেরপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ বাড়ছে

মেহেরপুরে পতিত জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সম্প্রতি জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। এ পদ্ধতিতে কম জায়গা, কম খরচ এবং সহজে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায়। যা প্রচলিত চাষপদ্ধতির চেয়ে বেশি লাভজনক। ফলে দেশের মসলা উৎপাদন বাড়ছে এবং আমদানি নির্ভরতা কমছে। কম খরচে ব

শাকসবজি

মেহেরপুরে পতিত জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সম্প্রতি জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। এ পদ্ধতিতে কম জায়গা, কম খরচ এবং সহজে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায়। যা প্রচলিত চাষপদ্ধতির চেয়ে বেশি লাভজনক। ফলে দেশের মসলা উৎপাদন বাড়ছে এবং আমদানি নির্ভরতা কমছে। কম খরচে বেশি লাভ, কম পরিশ্রম এবং সহজ পরিচর্যার কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে।

কৃষকেরা জানান, নিজেদের বাড়ির পাশে, উঠানে কিংবা অনাবাদি জমিতে বস্তা ব্যবহার করে আদা চাষ করছেন। প্রতি বস্তায় ৭-৮ কেজি মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হচ্ছে। সময়মতো পানি ও ছায়ার ব্যবস্থা করলে খুব সহজেই ভালো ফলন পাওয়া যায় বলে জানান তারা।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন চঞ্চল বলেন, 'এক হাজার সাতশ বস্তায় এবার প্রাথমিকভাবে আদা চাষ করেছি। খরচ কম, ঝুঁকি কম আবার বাজারে আদার দাম ভালো থাকায় যথেষ্ট লাভ হবে। আগামীতে আরও বেশি চাষ করবো। কারণ প্রতি বস্তায় আদা চাষে খরচ হয় মাত্র ৬০ টাকা। যেখানে প্রতি বস্তায় ফলন পাওয়া যায় দেড় থেকে দুই কেজি।'

একই গ্রামের কৃষক রাজু আহম্মেদ বলেন, 'এ বছর প্রাথমিকভাবে অল্প কিছু বস্তায় আদা চাষ করেছি। এ বছর সফল হলে আগামীতে বেশি করে চাষ করবো। কারণ বস্তায় আদা চাষ পতিত জমিতে করা যায়।'

বাজারে আদার চাহিদা ও মূল্য পরিস্থিতি জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, উৎপাদিত আদা এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও অনেক।

মুজিবনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান, কৃষকদের পতিত ও অনাবাদি জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উদ্বুদ্ধ হয়ে ব্লকের বেশ কয়েকজন কৃষক বস্তায় আদা চাষ করছেন। প্রতি বস্তায় আদা চাষে কৃষকদের ব্যয় হয় মাত্র ৫০ থেকে ৬০ টাকা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সামসুল আলম বলেন, 'বস্তায় আদা চাষ সময়োপযোগী ও লাভজনক। এতে অনাবাদি জমি কাজে লাগানো যায়। অল্প পরিসরে বাড়ির আশপাশে চাষ সম্ভব। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি।'

তিনি বলেন, 'এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায়ও পতিত জমি চাষের আওতায় এনে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব হবে। জেলায় এ বছর ২৮ হাজার ৪০০ বস্তায় আদা চাষ হয়েছে।'

আসিফ ইকবাল/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()