সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

অক্টোপাসের পিটুনিতে আহত ভূতত্ত্ববিদ

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতে অক্টোপাসের শুঁড়ের পিটুনিতে আহত হয়েছেন এক ভূতত্ত্ববিদ। অক্টোপাসটিকে তিনি 'সবচেয়ে রাগী' অক্টোপাস বলে বর্ণনা করেন। খবর বিবিসি।

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতে অক্টোপাসের শুঁড়ের পিটুনিতে আহত হয়েছেন এক ভূতত্ত্ববিদ। অক্টোপাসটিকে তিনি 'সবচেয়ে রাগী' অক্টোপাস বলে বর্ণনা করেন। খবর বিবিসি।

অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অগভীর স্বচ্ছ পানিতে একটি অক্টোপাস ভূতত্ত্ববিদ ল্যান্স কার্লসনকে শুঁড় দিয়ে বাড়ি মারছে।

পরবর্তীকালে অক্টোপাসটি আবারও কার্লসনকে ধাওয়া করে এবং তার বাহুতে আঘাত করে। এছাড়া তার ঘাড়ে ও পিঠেও বাড়ি মারে প্রাণিটি।

অতীতে লাইফগার্ডের পেশায় থাকা কার্লসন একটি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেন, জিওগ্রাফ বে'র একটি রিসোর্টে তিনি ও তার পরিবার অবস্থান করছিল। রিসোর্টের কাছে পানিতে ডুব দিতে গেলে তিনি দেখতে পান যে একটি পাতা মাছ লেজ দিয়ে একটি শঙ্খচিলকে আঘাত করছে।

কিন্তু এরপরই তিনি আবিষ্কার করেন যে, এটি পাতা মাছ নয়, একটি অক্টোপাস। তিনি যখন তার ২ বছরে মেয়েকে নিয়ে অক্টোপাসটির ভিডিও করতে এগিয়ে যান তখন হঠাৎ এটি তাদের দিকে আসা শুরু করে।

কার্লসন বলেন, 'অক্টোপাসটি আমাদের ধাওয়া করতে শুরু করে যা আসলেই একটি ধাক্কা ছিল।'

পরবর্তী সময়ে যখন তিনি একা পানিতে সাঁতার কাটতে যান তখন অক্টোপাসটি আবার তাকে খুঁজে পায় এবং শুঁড় দিয়ে আঘাত করে।

তিনি বলেন, 'আমার গগলস ঝাপসা হয়ে যায়, পানি হঠাৎ ঘোলাটে হয়ে যায়, আমার মনে আছে আমি হতবুদ্ধি হয়ে পড়েছিলাম।'

অক্টোপাসের আঘাতে কার্লসনের চামড়ায় লাল দাগ পড়ে যায়। কার্লসন বলেন, আঘাতের স্থানে কোলা জাতীয় পানীয় ঢালার পরে সেই দাগ কমেছে।

সামুদ্রিক প্রাণির আঘাত উপশমের জন্য কার্লসন সাধারণত ভিনেগার ব্যবহার করেন, কিন্তু এই অক্টোপাসের আঘাতের সময় তার হাতের কাছে ভিনেগার জাতীয় কিছু ছিল না।

তবে অ্যাসিড জাতীয় যে কোনো কিছু ব্যবহার করলেই উপশম হবে এটা তিনি জানতেন। তাই তিনি কোলা ব্যবহার করেন এবং দেখতে পান যে এটি কাজ করছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()