সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

দেশের ১৪ ফলে জিআই সনদ, ব্র্যান্ডিং-অর্থনীতিতে নতুন আশা

বাংলাদেশের এখন পর্যন্ত ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে। এর মধ্যে ফলের তালিকায় আমের আধিপত্য বেশি। পাশাপাশি যুক্ত হয়েছে বেশকিছু সুপরিচিত আঞ্চলিক ফল ও কলা। সব মিলিয়ে জিআই পাওয়া ফলের সংখ্যা এখন ১৪টি।

ফল

বাংলাদেশের এখন পর্যন্ত ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে। এর মধ্যে ফলের তালিকায় আমের আধিপত্য বেশি। পাশাপাশি যুক্ত হয়েছে বেশকিছু সুপরিচিত আঞ্চলিক ফল ও কলা। সব মিলিয়ে জিআই পাওয়া ফলের সংখ্যা এখন ১৪টি।

সংশ্লিষ্টরা বলছেন, এই আইনি স্বীকৃতির ফলে ফলগুলোর গুণগত মান নিশ্চিত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে উৎসভিত্তিক ব্র্যান্ডিংয়ের সুযোগ। একই সঙ্গে বাজারে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিও নিশ্চিত হচ্ছে।

ভৌগোলিক নির্দেশক বা জিআই হলো এমন এক আইনি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিশেষ পরিবেশ, মাটি, আবহাওয়া ও উৎপাদন ঐতিহ্যের কারণে গড়ে ওঠা পণ্যকে অন্য সব অনুরূপ পণ্যের থেকে আলাদা পরিচয় দেয়। কোনো একটি নির্দিষ্ট জাতের ফল অন্য অঞ্চলে উৎপাদিত হলেও, জিআইভুক্ত অঞ্চলের ফলের স্বাদ, ঘ্রাণ, আকার ও সংরক্ষণ ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন ও স্বকীয় হয়।

দেশের জিআই তালিকায় রয়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের 'ফজলি আম', চাঁপাইনবাবগঞ্জের 'খিরসাপাত আম', মেহেরপুরের 'হিমসাগর আম', চাঁপাইনবাবগঞ্জের 'আশ্বিনা আম', নওগাঁর 'নাক ফজলি আম' এবং রংপুরের 'হাড়িভাঙা আম'।

এছাড়া মাগুরার 'হাজরাপুরি লিচু', দিনাজপুরের 'বেদানা লিচু' এবং গাজীপুরের 'কাঁঠাল' জিআই পেয়েছে।

পাশাপাশি মেহেরপুরের 'মেহের সাগর কলা', নরসিংদীর 'অমৃত সাগর কলা' ও 'লটকন', টাঙ্গাইলের 'মধুপুরের আনারস' এবং বরিশালের 'আমড়া' এখন বাংলাদেশি জিআই পণ্য।

জিআই স্বীকৃতির ফলে দেশের ফল অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আশ্বিনা ও হাড়িভাঙাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আমের জাত জিআই স্বীকৃতি পাওয়ায় দেশের আমকেন্দ্রিক অঞ্চলে একটি শক্তিশালী 'জিআই আম বেল্ট' গড়ে উঠছে।

এর মাধ্যমে শুধু দেশের বাজারে আমের ব্র্যান্ড মূল্যই বাড়ছে না, বরং মৌসুমজুড়ে বিভিন্ন সময়ে উন্নত মানের ও প্রিমিয়াম মূল্যের আম বাজারজাতকরণের একটি কার্যকর পরিকল্পনাও তৈরি হচ্ছে।

অনুরূপভাবে লিচু, লটকন ও কাঁঠালের মতো সম্ভাবনাময় ফলগুলোর জিআই স্বীকৃতি এসব পণ্যের জন্য বিশেষায়িত বাজার, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং স্থানীয় ঐতিহ্য ও উৎসকেন্দ্রিক 'কৃষি-পর্যটন' (Agro-tourism) বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করছে।

এনএইচ/এএসএ/এমএফএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()