সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

চীনে সাইবেরিয়ান বাঘের ৪ শাবকের জন্ম!

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রজনন কেন্দ্রে চারটি শাবকের জন্ম দিয়েছে একটি সাইবেরিয়ান বাঘ। জানা গেছে, ১৭ বছর বয়সী সাইবেরিয়ান বাঘটি হেংদাওহেজি সাইবেরিয়ান টাইগার পার্কে জন্ম দেয় ফুটফুটে চারটি শাবকের।

পরিবেশ

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রজনন কেন্দ্রে চারটি শাবকের জন্ম দিয়েছে একটি সাইবেরিয়ান বাঘ। জানা গেছে, ১৭ বছর বয়সী সাইবেরিয়ান বাঘটি হেংদাওহেজি সাইবেরিয়ান টাইগার পার্কে জন্ম দেয় ফুটফুটে চারটি শাবকের।

বাঘটি কয়েক বছর ধরে বেশ কয়েকটি শাবকের জন্ম দিয়েছে। গত ২৯ মে এটি চারটি শাবকের জন্ম দেয়। তাদের মধ্যে তিনটি পুরুষ ও একটি স্ত্রী প্রজাতির।

সাইবেরিয়ান বাঘ বিপন্ন প্রজাতির মধ্যে একটি। বনাঞ্চলে এই বাঘের সংখা এক হাজারের কম।

পার্কের সংশ্লিষ্টরা জন্মের পর থেকেই বাঘটির ও তার শাবকদের স্বাস্থ্য নিবিড়ভাবে পরীক্ষা করে আসছেন। পার্কের তত্ত্বাবধায়ক জ্যাং ইংইং বলেন, 'আমরা প্রতিদিন সকালে বাঘের শাবকদের ওজন করে দেখছি যে তাদের ওজন বাড়ছে কি না। যদি না বাড়ে, আমরা তাদের অতিরিক্ত দুধ খাওয়ানোর ব্যবস্থা করবো।'

মে মাসের শুরু থেকে কয়েক সপ্তাহের মধ্যে ২৩টি বাঘের বাচ্চার জন্ম নিয়েছে এই পার্কে। সাইবেরিয়ান টাইগার পার্ক, চীনের বন্যপ্রাণি সংরক্ষণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৮৬ সালে ২০টি বাঘ নিয়ে চালু হয়েছিল এই পার্ক। এছাড়া এই পার্কে রয়েছে এক হাজারের বেশি বিগ ক্যাট।

সূত্র: বিবিসি

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()