সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

একমাসেই ৪৮ সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৪

চুয়াডাঙ্গায় সাপের উপদ্রব বেড়েছে। গতমাসে সাপের কামড়ে আহত হয়ে শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৪৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। একই সময়ে বাকি তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও অন্তত ২০ জন সাপে কাটা রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পরিবেশ

চুয়াডাঙ্গায় সাপের উপদ্রব বেড়েছে। গতমাসে সাপের কামড়ে আহত হয়ে শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৪৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। একই সময়ে বাকি তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও অন্তত ২০ জন সাপে কাটা রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপের কামড়ের আহত হয়ে চিকিৎসা নিতে আসেন ৪৮ জন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৩ জন। এদের মধ্যে মারা গেছেন চারজন। জেলার আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২০-এর অধিক সাপে কাটা রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মৃত্যুর ঘটনা নেই। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় সময়ই ঝুঁকিপূর্ণ রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

গত ৪ জুলাই সাপের কামড়ে আহত হন মহেশপুরের কুশোডাঙ্গা গ্রামের শওকতের ছেলে হালিম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ৮ জুলাই পৌর এলাকার নুরনগর গ্রামের চান্দু ফকিরের ছেলে নাজমুলকে সাপে কামড়ায়। তাকে আলমডাঙ্গার এক কবিরাজের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

২৪ জুলাই সাপে কামড়ায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের জোসনা বেগমকে (৪৫)। পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষ ২৮ জুলাই দামুড়হুদা উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাককে সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে আলমডাঙ্গা উপজেলার এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ চিকিৎসার নামে সময়ক্ষেপণ করলে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজ্জাকের।

আরও পড়ুন: নিজঘরে সাপে কাটার পর রাতভর ওঝার ঝাড়ফুঁক, অতঃপর কলেজছাত্রের মৃত্যু

এ বিষয়ে বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ জাগো নিউজকে বলেন, দেশের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহে সাপের উপদ্রব বেশি। জুলাই থেকে আগস্ট সময়টাতে মানুষ সবচেয়ে বেশি সাপের কামড়ের শিকার হন। এসময় বর্ষার পানিতে চারদিক ভরে যায়। সাপ একটু উঁচু ও উষ্ণ জায়গা খুঁজে বেড়ায় এবং লোকালয়ে প্রবেশ করে। এছাড়া দিনদিন ঝোপঝাড় উজাড় হয়ে যাচ্ছে। তাদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। এ কারণেও তারা লোকালয়ে প্রবেশ করছে এবং মানুষের সংস্পর্শে এসে তাদের দংশন করছে।

তিনি বলেন, সাপে কামড়ানোর পর সবচেয়ে বড় যে ভুলটি হয়, সেটি হচ্ছে হাসপাতালে না নিয়ে এসে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া। ওঝারা কখনোই রোগীকে ভালো করতে পারে না। অবশ্যই সাপে কামড়ানোর প্রথম ঘণ্টায় হাসপাতালে পৌঁছাতে হবে। সাপে কামড়ানোর পর অনেক রোগী ভয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। এজন্য রোগীকে সাহস দিতে হবে। রাতে টর্চ জ্বালিয়ে চলতে হবে। ঘুমানোর সময় মশারি টানাতে হবে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান জাগো নিউজকে বলেন, সাপের কামড়ে মৃত্যু কমাতে জনগণের সচেতন হওয়ার বিকল্প নেই। সাপে দংশনের পর রোগীকে দ্রুত স্থানীয় হাসপাতালে আসতে হবে। চিকিৎসক যদি মনে করেন বিষধর সাপ, স্থানীয় সব হাসপাতালে অ্যান্টিভেনম ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ আছে, সেটা রোগীকে দিতে হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()