সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস ৫ কিমি/ঘ

দরিদ্র জেলের ৭৪ কেজির মাছ বাজেয়াপ্ত করল বন দফতর!

দরিদ্র এক জেলের জালে গত শুক্রবার বিশালাকার একটি কৈভোলা মাছ ধরা পড়ে। কিন্তু বিক্রির জন্য বাজারে আনার পর মাছটি নিয়ে যায় বন দফতরের কর্মীরা।

দরিদ্র এক জেলের জালে গত শুক্রবার বিশালাকার একটি কৈভোলা মাছ ধরা পড়ে। কিন্তু বিক্রির জন্য বাজারে আনার পর মাছটি নিয়ে যায় বন দফতরের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিংয়ে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ক্যানিঙের মাতলা নদীতে এক জেলের চিংড়ি মাছ ধরার জালে ধরা পড়ে ৭৪ কেজি ওজনের একটি কৈভোলা মাছ।

মাতলা নদীতে প্রায়ই ধরা পড়ে এই মাছ। তবে এত বড় আকারের মাছ আগে কখনও ধরা পড়েনি।

সাধারণত দুই থেকে তিন কেজি ওজনের এই মাছ ধরা পড়ে; যা প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়।

এদিকে ক্যানিং মাছ বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। মাছটিকে দেখার জন্য দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল ছবি তোলার হিড়িক।

তবে এই মাছটি বিক্রি করা যাবে না বলেই জানিয়ে দেয় বন দফতর। বন দফতরের কর্মীরা মাছটিকে বাজেয়াপ্ত করেছে।

কেন মাছটিকে বাজেয়াপ্ত করা হল তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বন দফতরের কর্মীরা।

যুগান্তরসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

যুক্তরাজ্যে কৃষিজমির নিলামে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দর

কামব্রিয়া, ওয়েলস, ডেভন ও সমারসেটের জমি বিক্রয় প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিলামে স্থানীয় ও বিদেশি ক্রেতাদের জোর প্রতিযোগিতায় বেশ কয়েকটি খালি জমির খণ্ড প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

মতামত: খামারের বহুমুখীকরণ শুরু হোক লক্ষ্য দিয়ে, বিয়ের হল দিয়ে নয়

রুরাল সলিউশনসের স্যালি অরমিস্টন ফার্মার্স উইকলিতে লিখেছেন, খামারের বহুমুখীকরণ এখন টিকে থাকার দীর্ঘমেয়াদি কৌশল, তাই শুরু করতে হবে পরিবার কী চায় সেই প্রশ্ন দিয়ে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)