সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

ঘাসের জমি থেকে উদ্ধার বনবিড়ালের পাঁচ ছানা

শরীয়তপুরের জাজিরায় ঘাসের জমি থেকে বনবিড়ালের পাঁচটি ছানা উদ্ধার হয়েছে। উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রাম থেকে উদ্ধার হওয়া বিড়ালছানাগুলো মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় অবমুক্ত করে বনবিভাগ।

পরিবেশ

শরীয়তপুরের জাজিরায় ঘাসের জমি থেকে বনবিড়ালের পাঁচটি ছানা উদ্ধার হয়েছে। উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রাম থেকে উদ্ধার হওয়া বিড়ালছানাগুলো মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় অবমুক্ত করে বনবিভাগ।

জাজিরা বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দেওয়ানকান্দি গ্রামের কৃষক লালন মাদবর জমিতে ঘাস কাটতে যান। এ সময় মা বনবিড়াল ক্ষিপ্ত হয়ে তেড়ে আসলে লালন চিৎকার দেন। স্থানীরা ছুটে এলে মা বনবিড়ালটি পালিয়ে যায়। পরে বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করে রাতে উপজেলা বন বিভাগে নিয়ে আসেন কৃষক লালন। পরে ছানাগুলো সেখান থেকে উদ্ধার করে কাছাকাছি বনে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রাণী সম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, সাধারণত বনবিড়াল দিনের বেলায় কিছু খায় না। আলাদা কোনো খাবারের প্রয়োজন হয়নি। বাচ্চাগুলোর বয়স খুবই কম। তাই দ্রুত মা বনবিড়ালটির কাছাকাছি ছানাগুলোকে অবমুক্ত করা হয়।

জাজিরা উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, বনবিড়ালের খাবারের বড় অংশই হচ্ছে ঘাসফড়িং জাতীয় পোকা ও ইঁদুর। এরা নিশাচর। গাছে উঠে রাতের আঁধারে ছোট পাখি বা পাখির ডিম, ছানা প্রভৃতি শিকার করে খায়। এক লাফে কয়েক ফুট যেতে পারে। দিনের বেলায় এরা লতাপাতায় ঘেরা বড় গাছের কোটরে ঘুমায়। প্রজনন মৌসুমে গাছের কোটরে ও ঘাসের ভেতর দুই থেকে পাঁচটি ছানা প্রসব করে।

তিনি আরও বলেন, বনবিড়াল পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এসব প্রাণী এখন প্রায় বিলুপ্ত হতে চলছে। এদের সংরক্ষণ করা জরুরি। এলাকার বাসিন্দাদের সঙ্গে বন্য প্রাণী নিয়ে সচেতনতামূলক কথা বলবো।

মো. ছগির হোসেন/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()