সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাস্তার পাশে মেছোবাঘের মৃতদেহ, আতঙ্কিত এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের পাশে একটি মেছোবাঘের মৃতদেহ পাওয়া গেছে।

পরিবেশ

গাজীপুরের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের পাশে একটি মেছোবাঘের মৃতদেহ পাওয়া গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীপুরের লোহাগাছ গ্রামে সকালে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের পাশে এ মেছোবাঘের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা গায়ের দাগ ও রঙ দেখে এটাকে চিতাবাঘ বললেও বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা প্রাণীটির ছবি দেখে এটাকে মেছোবাঘ বলে নিশ্চিত করেছেন।

লোহাগাছ গ্রামের মো. শহিদুল্ল্যাহ মণ্ডল বকুল জানান, সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তিনি শ্রীপুর-রাজাবাড়ী সড়কের পাশে ওই প্রাণীটির মৃতদেহ দেখতে পান। এটির মুখে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই সড়কে চলাচলকারী কোন গাড়ির সাথে ধাক্কা লেগে রাতে এর মৃত্যু হয়েছে। এটি দেখার পর আশেপাশের বনে চিতাবাঘ থাকার আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে।

বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ছবি দেখে মনে হচ্ছে এটি মেছোবাঘ। এরা নিশাচর প্রাণী এবং বনে থাকা ইঁদুর, সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি ধরে খায়। মৃত প্রাণীটির বয়স হবে প্রায় তিন বছর। সাধারণত রাতের বেলায় এরা খাবারের সন্ধানে বনে-জঙ্গলে বা জলাশয়ে বের হয়। তবে দিনের বেলা এরা লোকালয়ে বের হয় না।

তিনি আরও জানান, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো গাড়ির ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণীটি মারা গেছে। বনের আশেপাশে বা ভেতরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে বন্যপ্রাণী রক্ষার জন্য সেখানে রাস্তা দিয়ে গাড়ি চলানোর সময় ধীরগতিতে ও সাবধানে চালানো উচিত। এজন্য এসব এলাকায় রাস্তার পাশে স্থানে স্থানে সাইনবোর্ড কিংবা গতিরোধক দেয়া দরকার।

শিহাব খান/এসএমএম/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()