সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৮%বাতাস ৮ কিমি/ঘ

রুই মাছের লেজ আর ইলিশের ডিমে সরিষার তেলের ভর্তা

ভাজা রুই মাছের লেজ, ইলিশের ডিম, পোড়া শুকনা মরিচ, পেঁয়াজ ও ধনেপাতা চটকে সরিষার তেলে মেখে বানানো যায় ঝাঁজালো লেজের ভর্তা।

রুই মাছের লেজ আর ইলিশের ডিমে সরিষার তেলের ভর্তা
রান্নাবান্না

মাছের যে লেজ অনেকে ফেলে দেন, তা দিয়েও বানানো যায় সুস্বাদু ভর্তা। আজকের পত্রিকার ফিচার ডেস্কের রেসিপিতে রুই মাছের লেজ আর ছোট ইলিশের ডিম দিয়ে ভর্তা বানানোর নিয়ম দেওয়া হয়েছে।

যা লাগবে: ইলিশের ডিম চার ছড়া, রুই মাছের লেজ একটি, কিউব করে কাটা পেঁয়াজ দুই টেবিল চামচ, কাঁচা মরিচকুচি এক টেবিল চামচ, টেলে নেওয়া শুকনা মরিচ ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং সরিষার তেল ২ টেবিল চামচ। মাছ মাখানোর জন্য হলুদ, লবণ ও লেবুর রস।

যেভাবে বানাবেন: রুই মাছের লেজ ও ইলিশের ডিমে হলুদ, লবণ ও লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে মচমচে করে ভেজে নিন। ভাজা লেজ থেকে কাঁটা ছাড়িয়ে রাখুন।

থালায় ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে গুঁড়া করুন। তাতে কাঁচা মরিচকুচি ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে চটকে নিন। এবার কাঁটা ছাড়ানো মাছ আর ইলিশের ডিম দিয়ে আবার চটকান।

সবশেষে সরিষার তেল মাখিয়ে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ছবি: Khalid Mahmood / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: আজকের পত্রিকা

আজকের পত্রিকাসূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

খেজুরের গুড় আর নারকেলে ভাপে সেদ্ধ দোলনা পিঠা, রইল রেসিপি

চালের গুঁড়ো, দুধ, খেজুরের গুড় ও নারকেল দিয়ে বাড়িতেই বানানো যায় নরম দোলনা পিঠা; ভাপে সেদ্ধ হতে লাগে প্রায় ১০ মিনিট।

বাংলা ট্রিবিউন৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরের রান্নাঘরেই কেক-কুকিজ, শখের বেকিং থেকে আয় করছেন অনেকে

নিরাপদ খাবারের ভাবনা আর সামাজিক মাধ্যমের অনুপ্রেরণায় ঢাকায় বাড়ছে বাসায় বেকিং; অল্প পুঁজিতে অর্ডার নিয়ে কেক ও বেকারি পণ্য বানিয়ে আয় করছেন হোম বেকাররা।

সমকাল৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

বাসায় বানান চার রকম কোল্ড কফি: আইসড ল্যাতে থেকে মাচা

রন্ধনশিল্পী মিতা আজহারের দেওয়া সহজ চারটি রেসিপিতে বাসায় বানানো যায় আইসড ল্যাতে, কোল্ড ব্রাউন কফি, কোল্ড ক্যাপাচিনো ও মাচা কোল্ড কফি।

সমকাল৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)