সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৭%বাতাস ৬ কিমি/ঘ

হালকা শীতে ভাতের চাল দিয়ে রান্না করুন মজাদার খিচুড়ি

দুপুরে কিংবা শীতের সকালে খিচুড়ি হলে আর কথাই নেই। বাঙালি মানেই খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই। পোলাওয়ের চালের খিচুড়ি তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে রান্না করা গরম গরম খিচুড়ির নিজস্ব একটা স্বাদ আছে।

দুপুরে কিংবা শীতের সকালে খিচুড়ি হলে আর কথাই নেই। বাঙালি মানেই খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই। পোলাওয়ের চালের খিচুড়ি তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে রান্না করা গরম গরম খিচুড়ির নিজস্ব একটা স্বাদ আছে।

আমাদের বাঙালি রান্নার ঐতিহ্যে ভাতের চাল দিয়ে যখন ডাল ও মশলার সাথে খিচুড়ি বসানো হয়, তখন তা বেশি মাখা মাখা হয়। পোলাওয়ের চালের মিষ্টি সুবাস অনেক সময় মশলার আসল স্বাদকে ঢেকে দেয়, কিন্তু ভাতের চালের আসল স্বাদ ডাল, পেঁয়াজ-বেরেস্তা, আর ফোড়নের আসল ঘ্রাণকে পুরোপুরি ফুটিয়ে তোলে।

​আসুন জেনে নেওয়া যাক এই দারুণ স্বাদের ভাতের চালের খিচুড়ি কীভাবে রান্না করবেন-

​উপকরণ

​প্রস্তুত প্রণালি

প্রথমে চাল এবং ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মুগ ডাল ব্যবহার করলে চালের সঙ্গে মেশানোর আগে শুকনো কড়াইতে একটু ভেজে নিলে সুন্দর গন্ধ বের হয়। হাঁড়ি বা কড়াইতে তেল অথবা ঘি গরম করুন। এতে তেজপাতা, দারুচিনি, এলাচ ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন।

এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে মসলাটি ভালো করে কষিয়ে নিন যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে মসলার সাথে চাল-ডাল ৫-৭ মিনিট ধরে ভাজুন। চাল যত ভালোভাবে ভাজা হবে, খিচুড়ি তত ঝরঝরে ও সুস্বাদু হবে। এবার চাল-ডালের পরিমাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিন।

লবণ এবং কাঁচা মরিচগুলো মাঝ থেকে কেটে দিন। হাঁড়ির ঢাকনা দিয়ে মাঝারি থেকে কম আঁচে রান্না করুন। মাঝেমধ্যে হালকা নেড়ে দিতে পারেন যাতে নিচে লেগে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে ১০ মিনিট রেখে দিন। নামানোর আগে ওপরে ঘি ছড়িয়ে দিতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ভাতের চালের ঝরঝরে খিচুড়ি! এবার বেগুন ভাজা, ডিম ভাজা কিংবা সুস্বাদু আচার এবং সালাদ দিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শীতের সকালের নাশতায় তিন রকম গরম পরিজ: ডালিয়া, রাগি আর চালেররান্নাবান্না

শীতের সকালের নাশতায় তিন রকম গরম পরিজ: ডালিয়া, রাগি আর চালের

বাতাসে হালকা শীত, সকালে টোস্ট-অমলেটের বদলে গরম পরিজ; ডালিয়া, রাগি আর চাল দিয়ে তিন রকম পরিজের প্রণালী দিয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শীতের মেথিশাক আর মটরশুঁটিতে রেস্তোরাঁর স্বাদের মেথি মালাই মটররান্নাবান্না

শীতের মেথিশাক আর মটরশুঁটিতে রেস্তোরাঁর স্বাদের মেথি মালাই মটর

বাজারে উঠেছে টাটকা মেথিশাক আর কড়াইশুঁটি; কাজু-চারমগজের মিহি মশলা আর ফ্রেশ ক্রিমে রাঁধা মেথি মালাই মটর রুটি, পরোটা বা নানের সঙ্গে জমে যায়।

আনন্দবাজার১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)