সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৩ কিমি/ঘ

ষাটগম্বুজের ঘোড়া দীঘিতে অবমুক্ত করা হলো ৫২ সুন্ধি কচ্ছপ

বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘিতে অবমুক্ত করা হয়েছে বিক্রয় নিষিদ্ধ ৫২টি সুন্ধি কচ্ছপ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হক কচ্ছপগুলি অবমুক্ত করেন।

বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘিতে অবমুক্ত করা হয়েছে বিক্রয় নিষিদ্ধ ৫২টি সুন্ধি কচ্ছপ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হক কচ্ছপগুলি অবমুক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, ষাটগুম্বজ মসজিদ ও যাদুঘরের কাস্টোডিয়ান মো.জায়েদ প্রমূখ।

এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা বাজারের একটি মাছের ডিপো থেকে এসব সুন্ধি কচ্ছপ উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এ সময় সুন্ধি কচ্ছপ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ সরকার নামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ ও বিক্রি করা বণ্যপ্রাণী আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

শওকত আলী বাবু/এফএ/এমকেএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)