সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বৃক্ষমেলায় পৌনে ১৫ কোটি টাকার গাছ বিক্রি

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলায় এবার ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার মোট বিক্রয়মূল্য ১৪ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৪৭৪ টাকা। চলতি বছরের ২৫ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত চলে এ বৃক্ষমেলা।

পরিবেশ

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলায় এবার ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার মোট বিক্রয়মূল্য ১৪ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৪৭৪ টাকা। চলতি বছরের ২৫ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত চলে এ বৃক্ষমেলা।

এবারের মেলা চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীতে জমজমাট পরিবেশে চলে চারা বেচাকেনা। মোট ১১২টি স্টল অংশ নেয় মেলায়। এর মধ্যে সরকারি স্টল ছিল ৮টি, বেসরকারি স্টল ৮টি, নার্সারির একক স্টল ৯২টি এবং ডাবল স্টল ১৮টি।

রোববার (২৭ জুলাই) জাতীয় বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

আরও পড়ুন

তিনি জানান, এবারের মেলায় চারা বিক্রির মধ্যে সবচেয়ে বেশি ছিল শোভাবর্ধনকারী গাছের চারা। মেলায় মোট ৪ লাখ ৫৪ হাজার ৫৭৪টি শোভাবর্ধনকারী চারা বিক্রি হয়।

এছাড়া ফলদ গাছ বিক্রি হয় ৩ লাখ ৩৭ হাজার ৬৪০টি, বনজ ২ লাখ ৪৮ হাজার ২৭৪টি, ঔষধি এক লাখ ১৪ হাজার ৫১৫টি, মসলাজাতীয় গাছ এক লাখ ৪৪৯টি, ক্যাকটাস এক লাখ ২ হাজার ৮৯টি, অর্কিড ৭৪ হাজার ৫৪১টি।

পাশাপাশি দেশীয় বিলুপ্তপ্রায় বা বিরল প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে ৩৭ হাজার ৩২১টি এবং অন্যান্য প্রজাতির ২ লাখ ২২ হাজার ২০টি চারা বিক্রি হয়েছে বলে জানান দীপংকর বর।

আরএএস/কেএসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()