সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত

ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে অবমুক্ত করেছে বন বিভাগ।

পরিবেশ

ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাংগা চরের গভীর বনে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন জাগো নিউজকে জানান, রোববার (৩ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে হরিণ শাবকটিকে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে শাবকটি উদ্ধার করেন তারা। উদ্ধারের পর স্থানীয় চৌকিদার মো. মিজানকে খবর দিয়ে তার হতে তুলে দেওয়া হয় হরিণ শাবকটি। এরপর মিজান থানায় খবর দিলে হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।

ভোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, ওই হরিণ শাবকটিকে বাসন ভাংগার চরের গভীর বনে অবমুক্ত করা হয়েছে। এটির বয়স প্রায় দুই মাসের মতো। হরিণ শাবকটি সুস্থ রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি ভেসে আসে।

জুয়েল সাহা বিকাশ/এফআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()