সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

কমলা চাষে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন ফারুক

কুড়িগ্রামে চায়না ঝুড়ি জাতের কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মো. আবু রায়হান ফারুক। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাজী মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ২ বিঘা জমিতে আছে শতাধিক কমলা গাছ। থোকায় থোকায় ঝুলছে কমলা। চারা রোপণের মাত্র দেড় বছরে কমলা আসতে শুরু করে। বাগানের বয়স আড়াই বছর

এগ্রোবিজ

কুড়িগ্রামে চায়না ঝুড়ি জাতের কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মো. আবু রায়হান ফারুক। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাজী মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ২ বিঘা জমিতে আছে শতাধিক কমলা গাছ। থোকায় থোকায় ঝুলছে কমলা। চারা রোপণের মাত্র দেড় বছরে কমলা আসতে শুরু করে। বাগানের বয়স আড়াই বছর। এ বছর বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন। ২০ দিন পর বাগান থেকে প্রায় ১৫-২০ মণ কমলা বিক্রির আশা করছেন। যা বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা। উৎপাদন ব্যয় বাদে দ্বিগুণ লাভ হবে বলে আশা করেন তিনি।

সরেজমিনে জানা যায়, আবু রায়হান ফারুক পড়াশোনা শেষ করে কৃষি কাজ বেছে নেন। বাবার জমিতে শুরু করেন সমন্বিত ফল চাষ। প্রায় ৬ একর জমিতে আছে দেশি-বিদেশি নানা জাতের ফল গাছ। আম, মাল্টা, আঙুর চাষের পাশাপাশি কমলা চাষের উদ্যোগ নেন। প্রথমে বগুড়া শহর থেকে একটি চায়না ঝুড়ি কমলা জাতের গাছ সংগ্রহ করেন। একটি গাছ থেকে কলম পদ্ধতি ব্যবহার করে ২ বিঘা জমিতে ১০০ কমলা গাছ রোপণ করেন। সেই গাছ থেকে দেড় বছরের মধ্যে কমলা পেতে শুরু করেন। কমলা বাগানে বাড়তি কোনো ঝামেলা নেই। সময়মতো জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে ভালো ফলন পাওয়া যায়।

আরও পড়ুন: ড্রাগন চাষে সফল বরগুনার শিক্ষক উজ্জল

আবু রায়হান ফারুক বলেন, 'চাকরির পেছনে না ছুটে আমি কৃষির পথ বেছে নিই। কমলা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তবে কমলার বাজার ভালো থাকায় চাষের আগ্রহ বেড়ে যায়। আমার ২ বিঘা জমিতে চায়না ঝুড়ি কমলা জাতের শতাধিক গাছ আছে। এটি মিষ্টি জাতের কমলা।'

তিনি বলেন, 'শুরু থেকে এ পর্যন্ত ২০ হাজার টাকা খরচ করেছি। আশা করছি এ বছর কমলা বিক্রি করে দ্বিগুণ লাভ হবে। আমাদের দেশের কমলার চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। যদি দেশের মধ্যে কমলার বাণিজ্যিক চাষ করা যায় তাহলে চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হবে।'

কমলা বাগান দেখতে আসা মোহাম্মদ কবীর হোসেন বলেন, 'ফারুকের কমলা বাগান দেখে খুবই ভালো লেগেছে। চাকরির পেছনে না ছুটে কৃষিতে মনোযোগ দিলে ভালো আয় করা সম্ভব। আমিও কমলা বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি বিভাগ যদি পাশে থাকে তাহলে কমলা চাষিরা আরও উপকৃত হবেন।'

আরও পড়ুন: বারোমাসি 'কাটিমন' আম চাষে সফল শামিম

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, 'কমলা চাষ জেলায় এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। কমলা চাষের এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে ফারুকের কমলা বাগানে কৃষি বিভাগের সব ধরনের সহযোগিতা থাকবে।'

ফজলুল করিম ফারাজী/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

৪৫ বছর ভেজালমুক্ত ঘানির তেল: সুনামগঞ্জের লস্কর আলীর সচ্ছলতা ও সম্মাননা

সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()