সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

নীলফামারীতে আগাম আলুচাষে ব্যস্ত চাষিরা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আউশ ধান কাটা মাড়াই শেষে এখন আগাম আলুচাষে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, অন্যান্য বছরের ন্যায় এবার আব

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আউশ ধান কাটা মাড়াই শেষে এখন আগাম আলুচাষে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, অন্যান্য বছরের ন্যায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধান কেটে মাঠের পর মাঠ সেভেন জাতের আলুসহ, সাকিতা, কারেজ ও জামপ্লাস আলু রোপণ করছেন এখানকার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর ৪ হাজার ১৪০ হেক্টর জতিতে আগাম আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বল্পমেয়াদি আগাম আউশ ও আমন ধান কাটা, মাড়াই শেষ করে সেই জমিতে আগাম জাতের আলুর বীজ বপনের কাজ চলছে। আলু রোপণকে ঘিরে কৃষকদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা যায় মাঠজুড়ে।

উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে দেখা যায় ওই গ্রামের শামীম হোসেন বাবু এবার ২৫ বিঘা জমিতে আলুর বীজ রোপন করছে। এই কৃষক জানান, মঙ্গা তাড়ানো সল্প সময়ে আউশ ও আগাম আমন ধান কাটাই মাড়াই শেষে এখন আলুর বীজ রোপন করছেন। এই আলু ৫৫ দিনেই উঠবে। গত বছর তিনি ২১ বিঘা জমিতে আগাম আলু চাষ করেন। এই আলু উৎপাদনে তার খরচ হয়েছিল তিন লাখ ৫০ হাজার টাকা। আলু বিক্রি করেন ১২ লাখ ৯০ হাজার টাকার। এতে তার খরচ বাদে লাভ হয় ৮ লাখ ৪০ হাজার টাকা।

উপজেলার রণচন্ডী ইউনিয়নের দীঘলটারী গ্রামের আলুচাষি আকবর আলী ও রতন আলী জানান, গত বছর আগাম ধান কাটার পর ৬ বিঘা জমির আলু উত্তোলন করে ৮০ টাকা কেজি দরে বিক্রি করে খরচ বাদে ৩ গুণ টাকা লাভ করেছেন। এবার তারা জমির পরিমান বৃদ্ধি করে ১২ বিঘা জমিতে আগাম আলুর বীজ রোপণ করছেন। বাহাগিলী গ্রামে আলুচাষি রফিকুল ইসলাম ১৫ বিঘা, সাবিনা বেগম ১০ বিঘা এবং মিলন মিয়া ১৮ বিঘা জমিতে আগাম আলু রোপণ করছেন।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ উপজেলার মাটি আগাম আলু চাষের জন্য খুবই উপযোগী। আমরা উপজেলায় এবার ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরলেও এর সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৭ হাজার হেক্টরে যেতে পারে।

তিনি আরও জানান, এই উপজেলায় চলতি বছরে আউশ ধান ২ হাজার হেক্টরে ও মঙ্গা তাড়ানো স্বল্প সময়ের হাইব্রিট ধান এক হাজার ২০০ হেক্টরে উৎপাদন হয়েছে। সেই জমিতেই কৃষক এখন আগাম আলুচাষ করছে। আমাদের কৃষি অফিস থেকে আগাম আলুচাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকরে পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য আজ থেকে ১২ বছর আগেও বৃহত্তর রংপুর অঞ্চলের ৫ জেলায় আশ্বিন-কার্তিক অভাবের মাস নামে পরিচিত ছিল। সেদিন এখন আর নেই। গ্রামের কৃষকই বলছেন ফসলের বহুমূখীকরণ ও আগাম ফসল উৎপাদনে শেখ হাসিনা সরকারের কৃষি বিপ্লব কৃষকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে।

ইত্তেফাকসূত্র

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)