সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

২৫ টাকায় করা যাবে ফসলি জমির মাটি পরীক্ষা

দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করা হবে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃত খরচ ৪৪০ টাকা) ফসলি জমির মাটি পরীক্ষা করতে পারবেন। সারাদেশে ১৭ নভেম্বর থেকে সরাসরি মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড বিতরণ করা হবে।

ফসল

দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করা হবে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃত খরচ ৪৪০ টাকা) ফসলি জমির মাটি পরীক্ষা করতে পারবেন। সারাদেশে ১৭ নভেম্বর থেকে সরাসরি মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড বিতরণ করা হবে।

কৃষকের দোরগোড়ায় মৃত্তিকার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) কর্মসূচির মাধ্যমে সরাসরি কৃষকের এই মাটি পরীক্ষাপূর্বক সুষম সার সুপারিশ কার্ড প্রদান শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সারাদেশে ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) রবি-২৪ এর এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজধানীর খামারবাড়িতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক বেগম সামিয়া সুলতানা।

অনুষ্ঠানে মহাপরিচালক সামিয়া সুলতানা বলেন, জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করতে ১৯৯৬ সাল থেকে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার চালু রয়েছে। এখন রবি ও খরিফ মৌসুমে (২ বার) মাটি পরীক্ষা করা হবে। বরাবরের মতো এবারও আমরা রবি-২৪ মৌসুমে ১০ টি ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ৫৬টি উপজেলায় একযোগে কার্যক্রম শুরু করেছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম বলেন, এ রকম মোটিভেশানাল প্রোগ্রাম কৃষকদের উদ্বুদ্ধ করবে এবং মাটি পরীক্ষা করে সার সুপারিশ করলে সারের অপচয় রোধ হয়। প্রতিবছর টনের পর টন সার আমদানি করতে হয়, কৃষকের সঠিক ধারণা না থাকায় ইচ্ছেমতো সার প্রয়োগ করে যা অনেকাংশেই কাজে লাগে না।

জানা গেছে, ভ্রাম্যমাণ এসব গবেষণাগার প্রতিটি স্টেশনে সাধারণত ৩-৫ দিন অবস্থান করবে এবং মাটি পরীক্ষা ও ফসলের সুষম মাত্রার সার সুপারিশ কার্ড প্রদান করবে। মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে ফলন ১৫-২০% বৃদ্ধি পায়, উৎপাদন খরচও ১০-১৫% কম লাগে, সারের অতিরিক্ত ব্যবহার হ্রাস পায়, সর্বোপরি পরিবেশ দূষণ (মাটি, পানি দূষণ) থেকে রক্ষা পাওয়া যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান, জয়নাল আবেদিন, ড. নুরুল হুদা আল মামুন, ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএইচ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()