সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঝালকাঠিতে পারিবারিক সবজিতে আগ্রহ বাড়ছে

ঝালকাঠিতে গত বছর একাধিক বারের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ায় পারিবারিকভাবে শাক-সবজি ও লতা কৃষিতে আগ্রহ বাড়ছে। বাজারে ক্রেতাদের চাহিদা কম থাকায় বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত শাক-সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। চাষ করা শাক-সবজি ও লতা কৃষি নিয়ে এক ধরনের হতাশা প্রকাশ করছেন তারা।

শাকসবজি

ঝালকাঠিতে গত বছর একাধিক বারের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ায় পারিবারিকভাবে শাক-সবজি ও লতা কৃষিতে আগ্রহ বাড়ছে। বাজারে ক্রেতাদের চাহিদা কম থাকায় বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত শাক-সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। চাষ করা শাক-সবজি ও লতা কৃষি নিয়ে এক ধরনের হতাশা প্রকাশ করছেন তারা।

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ও নবগ্রাম ইউনিয়নের ৩৬ গ্রামে সারাবছরই বিভিন্ন সবজি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। এ ছাড়া জেলার ৪ উপজেলার বাকি ৪৩৫ গ্রামে পেশাদার কৃষিজীবী আছেন অনেক। চাষিদের অর্থকরী ফসল বিভিন্ন সবজি। এ বছরও ব্যাপক সবজির চাষ হয়েছে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়। কিন্তু বর্তমানে সবজির বাজারদর খুবই কম। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না সবজি বিক্রি করে। ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। চাষিরা বলছেন, বাজারে দাম নেই। পাইকারি ব্যবসায়ীরাও আসছেন না। জমিতে নষ্ট হচ্ছে বাঁধাকপি ও ফুলকপি।

ঝালকাঠির বেশকয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে এখন বাঁধাকপি ও ফুলকপিতে ভরা। মাঠে আছে চিচিঙা, করলা, টমেটো, বেগুন, ঢ্যাঁড়শ, আলু, কুমড়া, মিষ্টি কুমড়াসহ পর্যাপ্ত সবজি। সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে আছেন বিক্রেতারা। বাগড়ি বাজারের কয়েকজন সবজি বিক্রেতা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে, ক্রেতার সংখ্যাও কমেছে। এতে সবজি নষ্ট হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী ও চাষিদের।

সদর উপজেলার শিমুলেশ্বর গ্রামের সবজি চাষিরা জানান, এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সঙ্গে আছে শ্রমিক ও পরিবহন খরচ। এখন এক বিঘা জমির ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এতে ট্রাক ভাড়া ও শ্রমিক খরচের টাকা হচ্ছে না।

ফুলকপি চাষি ইদ্রিস আলী, রুহুল আমীন, জয়দেব, নারায়ণ, সামিউল আলম জানান, অনেক আশা নিয়ে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছে। মাঠজুড়ে শুধু কপি দেখা যায়। একেকটি কপির ওজন হয়েছে দেড় থেকে দুই কেজি। এখনো বিক্রি করতে পারেননি। জমিতে অনেক ফুল ফুটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে স্থানীয় বাজারে ৪-৫ টাকা পিস বিক্রি করতে হচ্ছে।

তারা জানান, ঝালকাঠি জেলা শহর ও বরিশালে পাঠিয়ে কোনোমতে ট্রাক ভাড়া হচ্ছে। ঘর থেকে শ্রমিক খরচ দিতে হচ্ছে। সার ও কীটনাশকের দোকান থেকে ধার-দেনা করে আবাদ করছেন। বিক্রির পর দেনা পরিশোধ করবেন। কিন্তু সে আশায় ভাটা পড়েছে। অনেক টাকা দেনা পরিশোধ করতে হলে সমিতি থেকে ঋণ নিতে হবে।

কৃষক সোলাইমান হোসেন বলেন, 'বাঁধাকপি কয়েক সপ্তাহ রাখা গেলেও ফুলকপি বিক্রির উপযোগী হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। না হলে ফুল ফুটে গেলে বিক্রির অনুপযোগী হয়ে পড়ে। আমার এক বিঘা জমির ফুলকপি বিক্রি করতে না পারায় জমিতে নষ্ট হচ্ছে।'

সদর উপজেলার ভীমরুলী গ্রামের চাষি পারভেজ বলেন, 'আমার ক্ষেতের প্রায় অর্ধশত লাউ বিক্রির উপযোগী হয়েছে। স্থানীয় বাজারে ক্রেতা নেই। পরিবহন খরচ না হওয়ায় বাইরের বাজারেও পাঠাতে পারছি না। অনেক লাউ পরিপক্ব হয়ে গেছে। খরচ ও শ্রম সবই বৃথা।'

পাইকারি ব্যবসায়ী আবুল বাশার, আউব আলী ও জিয়াউল ইসলাম বলেন, 'আমরা প্রথম প্রথম চাহিদা অনুমান করে প্রতি বিঘা জমির বাঁধাকপি ৬০ হাজার ও ফুলকপি ৭০ হাজার টাকায় কিনে রেখেছি। এখন আর বিক্রি করতে পারছি না। ঝালকাঠি জেলা শহর ও বরিশালে পাঠানো হলেও চালান ঘুরছে না।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় ৭ হাজার ৭০৪ হেক্টর শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, 'প্রতি বছরই শীত মৌসুমে ঝালকাঠি জেলায় বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে শীতকালীন শাক-সবজি ও লতা কৃষির আবাদ হয়। একাধিকবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে অনেক ক্ষেত নষ্ট হয়েছে। চাষিরা পুনরায় আবাদ করেছেন।'

তিনি বলেন, 'শাক-সবজি ও লতা কৃষির অভাব দেখা দিতে পারে, এ জন্য পারিবারিকভাবেই অনেকে কৃষি কাজ করে শাক-সবজি ও লতা কৃষি উৎপাদন করেছেন। মৌসুমের শুরুতে বাজারে সরবরাহ কম থাকায় চাষিরা কিছুটা দর পেয়েছেন। কিন্তু এখন সবার বাড়ির আঙিনা বা ক্ষেত-খামারে আবাদকৃত শাক-সবজি উৎপাদন হওয়ায় হঠাৎ দরপতন হয়েছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()