সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

খাবারের সন্ধানে বাসায় ঢুকে আটকা পড়লো বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি আবাসিক ভবনের তিনতলায় খাবারের খোঁজে এসে আটকা পড়েছে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর সদরের মীরপাড়ার নিগার সীমা তুলির বাসায় আটকা পড়ে প্রাণীটি। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধারে আসেননি।

পরিবেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি আবাসিক ভবনের তিনতলায় খাবারের খোঁজে এসে আটকা পড়েছে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর সদরের মীরপাড়ার নিগার সীমা তুলির বাসায় আটকা পড়ে প্রাণীটি। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধারে আসেননি।

নিগার সীমা তুলি বলেন, 'এ প্রাণীটি গত এক সপ্তাহ ধরে ভবনের কার্নিশ বেয়ে বাসায় ঢুকে খাবার চুরি করতো। চুরির বিষয়টি টের পেলেও তাকে খাবার দিতাম। খাবার বলতে বিস্কুট, মুরগীর মাংস এসব খায় ও। শনিবার রাত ৯টার দিকে বাসায় ঢুকে আর বের হতে পারেনি প্রাণীটি। এরপর বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা এসে নিয়ে যাবেন বলেছেন।'

তিনি বলেন, 'প্রাণীটি থেকে এক ধরনের গন্ধ নিঃসরণ হচ্ছে। ওর নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে বের করে দেইনি। বন বিভাগের লোকের হাতেই গন্ধগোকুলকে তুলে দেবো।'

আরও পড়ুন: মহাবিপন্ন চশমাপরা হনুমান

বনবিভাগের কর্মচারী আজম খান বলেন, 'শনিবার একটি বাসায় খাবারে সন্ধানে ঢুকে গন্ধগোকুলটি আটকা পড়েছে। তাকে উদ্ধার করে বনে উন্মুক্ত করে দেওয়া হবে।'

গন্ধগোকুলের ইংরেজি নাম 'Asian palm civet'। এর বৈজ্ঞানিক নাম 'Paradoxurus hermaphroditus'। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা। মূলত তখনি নজরে পড়ে মানুষের।

আরও পড়ুন: ফেনীতে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির হিমালয়ী গ্রিফন শকুন

গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এ প্রাণীটি।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।

ইকবাল হোসেন/এএএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()