সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

সিরাজগঞ্জে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার মেছরা ইউপির রুপসা বাজারের পাশ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির প্রাণীটি বর্তমানে ফরিদ ফরাজীর বাড়িতে রয়েছে।

বিপন্ন প্রজাতির এ প্রাণী একনজর দেখতে শত শত মানুষ ফরিদ ফরাজীর বাড়িতে ভিড় করছে। কীটপতঙ্গ, পোকামাকড়, হাঁস-মুরগি, কবুতরের বাচ্চা খেয়ে জীবনযাপন করে এই প্রাণী।

স্থানীয় বাসিন্দা ফরিদ ফরাজী বলেন, রূপসা বাজারের পাশে আমাদের বাড়ি। বাড়ির পাশেই বাঁশ ঝাড়ের মধ্যে দেখা মেলে এ প্রাণীর। পরে স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ই গাছে আশ্রয় নেয়। সেখানে ধাওয়া করলে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ধরে খাঁচায় রাখে। বর্তমানে আমার বাড়িতেই আছে।

দি বার্ড সেফটি হাউজের চেয়াম্যান মানুন বিশ্বাস জানান, রূপসা বাজার এলাকা থেকে ফোন করে জানানো হয়েছে। [বিরল প্রজাতির][ Animal World] গন্ধগোকুল উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। গন্ধগোকুলটি বন বিভাগের হাতে তুলে দেয়া হবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)