সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ধানে চিটা, হাওরে চাষিদের মাথায় হাত

কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। তবে হাসি নেই ব্রি-২৮ জাতের ধান চাষিদের মুখে।

পরিবেশ

কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। তবে হাসি নেই ব্রি-২৮ জাতের ধান চাষিদের মুখে।

নেক ব্লাস্ট রোগে জেলার প্রায় ৫৮ হাজার হেক্টর জমির বোরো ধানের শীষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চিটায় পরিণত হয়েছে। বছরের একমাত্র ফসল নষ্ট হওয়ায় ভারাক্রান্ত কৃষকদের মন।

স্থানীয়রা জানান, আগাম পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ক্ষতিরোধে এবার কিশোরগঞ্জের নয়টি উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬৩ দশমিক ১৭৪ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলার ১৩ উপজেলায় এক লাখ ৬৬ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। তাতে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ২৯০ হেক্টর। জেলার হাওরাঞ্চলে বোরোধান চাষ হয়েছে এক লাখ তিন হাজার ৭৭৫ হেক্টর জমিতে। এরমধ্যে ব্রি-২৮ ধান যা নেক ব্লাস্টের আক্রমণ হয়েছে সেই ধান চাষ হয়েছে ২৮ হাজার ৮৮০ হেক্টর জমিতে।

আরও পড়ুন: অবসরে ঘুরে আসুন নিকলী হাওর

জেলার নিকলী উপজেলার দামপাড়া কামালপুর গ্রামের কৃষক হারুন মিয়া জানান, কামালপুর মাদলের হাওরে চাষ করা এক একর জমির ধান ব্লাস্ট রোগে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ছাতিরচর এলাকার কৃষক আবদুল মালেক জানান, তিনি সাত একর জমিতে ২৯ ও ৭৯ জাতের ধান চাষ করেছেন। এ রোগে (ব্লাস্ট) আক্রান্ত হয়ে তার বেশির ভাগ ধানই নষ্ট হয়ে গেছে।

জেলার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মেম্বার মইন উদ্দিনের দুই একর ১২ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, জমি থেকে খড় কেটে এনেছেন গরুর খাবারের জন্য। যে কারণে তিনি আর আগামী দিনে আগাম ফসল তোলার আশায় ব্রি-২৮ ধান চাষ করবেন না বলেও জানান।

ইটনা হাওরের কৃষক দুলাল মিয়া বলেন, এবার ব্রি-২৯ ধানসহ অন্য ধানের ফসল খুবই ভালো হয়েছে। ইতোমধ্যে ধানকাটা শুরু করেছি। অর্ধেক জমির ধান কেটে ফেলেছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বাম্পার সোনালি ফসল ঘরে তুলতে পারবেন।

মিঠামইনের কৃষক অহেদ আলী বলেন, এক মণ ধান উৎপাদন করতে হাজার টাকার মতো খরচ হয়েছে। এক মণ ধানের বাজার এখন ৭০০ টাকা। তাইলে ধান চাষ করে লাভ হইলো কই? যদি মণপ্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকা বিক্রি হতো তাহলে লাভের আশা করতে পারতাম।

কৃষি বিভাগ সূত্র জানায়, হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী ও তাড়াইল উপজেলার কিছু অংশে ব্লাস্ট রোগে ধান নষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ব্রি-২৮ জাতের ধান। এ রোগে আক্রান্ত গাছের পাতায় ডিম্বাকৃতি থেকে গোলাকার সাদা রঙের দাগসহ গাঢ় বর্ণযুক্ত প্রান্তরেখা লক্ষ্য করা যায়। এ রোগে কাণ্ডের পর্ব ও ধানের শীষও আক্রান্ত হয়। এতে কাণ্ড ভেঙে যায় এবং কচি চারা গাছ মরে যায়। ব্রি-২৮ ধান ছাড়া অন্য ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরা ধানকাটা শুরু করেছে। এবার আশা করা যায় পানি আসার আগেভাগেই কৃষকেরা বোরো ধান ঘরে তুলতে পারবে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, এবার কিশোরগঞ্জের ৯ উপজেলায় ১৪৭ পিআইসি কমিটির মাধ্যমে ১৭৪ কিলোমিটার বাঁধ নির্মিত হয়েছে। গত বছরের আগাম বন্যার কথা মাথায় রেখে হাওরের বাস্তব অবস্থা চিত্র বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর চাহিদা অনুযায়ী পিআইসির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবদুস সাত্তার জানান, ব্রি-২৮ জাতের ধান চাষ না করার জন্য আগে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। কৃষকদের এ রোগ থেকে প্রতিকারের পরামর্শ দিয়েছিলাম। আগে থেকে যাতে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করা হয়। হাওর অঞ্চলে ব্লাস্ট রোগে ৫৮ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। আগামীতে ব্রি-২৮ জাতের ধান যেন একেবারেই চাষ করা না হয় সেজন্য কৃষকদের সতর্ক করেছেন এ কৃষি কর্মকর্তা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()