সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

হাতির আক্রমণে অতিষ্ঠ এলাকাবাসী, নিহত ১

হাতির আক্রমণে অতিষ্ঠ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার কয়েক গ্রামের কৃষক। শুক্রবার (১ জুলাই) আমবাগান নষ্ট করার অভিযোগে বন্য হাতির বিরুদ্ধে জিডি করেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের এক বাগান মালিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত চৌধুরী।

পরিবেশ

হাতির আক্রমণে অতিষ্ঠ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার কয়েক গ্রামের কৃষক। শুক্রবার (১ জুলাই) আমবাগান নষ্ট করার অভিযোগে বন্য হাতির বিরুদ্ধে জিডি করেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের এক বাগান মালিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত চৌধুরী।

এর ২৪ ঘণ্টা না পেরুতেই পাশের পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষক। ১ জুলাই শুক্রবার দিবাগত রাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। ২ জুলাই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুল আজিজ ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. ওবায়দুল্লাহ বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন জনের জমিতে সবজি চাষ করতেন পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের বাসিন্দা আবদুল আজিজ। রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, সরফভাটা এলাকায় আমবাগান নষ্ট করার অভিযোগে শুক্রবার সকালে স্থানীয় বাগান মালিক অনন্ত চৌধুরী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, দুদিন ধরে রাতে হাতির পাল পাহাড় থেকে নেমে এসে গাছ উপড়ে ফেলে এবং আম খেয়ে সাবাড় করছে। বন্য হাতির তাণ্ডবে আড়াই লাখ টাকার আম ও গাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()