সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভুট্টাক্ষেতের জালে আটকা ৮ ফুটের অজগর, দেখতে ভিড়

লালমনিরহাটের পাটগ্রামে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি দেখার জন্য মানুষ ভিড় করতে শুরু করেছেন।

পরিবেশ

লালমনিরহাটের পাটগ্রামে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি দেখার জন্য মানুষ ভিড় করতে শুরু করেছেন।

রোববার (২৩মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়িরবাড়ী এলাকায় ভুট্টাক্ষেতের জালে আটকে যায় অজগরটি।

পরে প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্মীদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করেন সাপটি। প্রায় আট ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ছয় কেজি।

এলাকাবাসী জানায়, রোববার সকাল ৭টায় কৃষক লুতু মিয়ার ভুট্টাক্ষেতের জালে অজগর সাপটি আটকে পড়ে। লুতু মিয়া সাপটিকে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। পরে উপজেলা থানা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন।

পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আখিরুজ্জামান বলেন, ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টাক্ষেতের জালে আটকে যায়। এটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করার জন্য পাটগ্রাম প্রাণিসম্পদ ও বন বিভাগের দুইজন কর্মী ঘটনাস্থলে গেছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি পাটগ্রামে নিয়ে আসা হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

রবিউল হাসান/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()