সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঝালকাঠিতে বাড়ছে ডিমের উৎপাদন, ফিডের দাম নিয়ে চিন্তিত খামারিরা

ঝালকাঠি জেলায় ডিমের উৎপাদন বেড়েছে। গত এক বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৩ লাখ ডিম বেশি উৎপাদন হয়েছে। জেলায় ডিমের চাহিদা বাড়ায় পোল্ট্রি শিল্পে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন এ জেলার খামারিরা।

লাইভস্টক

ঝালকাঠি জেলায় ডিমের উৎপাদন বেড়েছে। গত এক বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৩ লাখ ডিম বেশি উৎপাদন হয়েছে। জেলায় ডিমের চাহিদা বাড়ায় পোল্ট্রি শিল্পে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন এ জেলার খামারিরা।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ডিমের উৎপাদন ও চাহিদা যাতে আরও বাড়ে, এ ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে নেওয়া হবে। ঝালকাঠি জেলায় গত এক বছরে ডিমের উৎপাদন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ। যেখানে ডিমের চাহিদা ছিল ৭ কোটি ২০ লাখ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশি উৎপাদন হয়েছে ৭৩ লাখ ডিম। জেলায় বর্তমানে ৫২টি লেয়ার, ৫৩টি সোনালি ও ১২২টি হাঁসের খামার রয়েছে। তবে এখানে ডিমের মূল চাহিদা পূরণ হয় লেয়ার মুরগি ও হাঁসের খামার থেকে।

খামারি ও খুচরা বিক্রেতারা জানান, বিগত সময়ের তুলনায় এ বছর তাদের বিক্রি ভালো হচ্ছে। বর্তমানে মুরগির খাবারের (ফিড) দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। তাই মুরগির খাবারের দাম কমানোর দাবি জানান খামার মালিকরা।

ঝালকাঠি প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জাগো নিউজকে বলেন, জেলায় ডিমের উৎপাদন এবং চাহিদা দুটোই বেড়েছে। জেলায় ডিমের উৎপাদন ভালো হওয়ায় সহজেই তা সংগ্রহ করতে পারছেন বিক্রেতারা। এক্ষেত্রে পরিবহন খরচও কম লাগছে। ভবিষ্যতে জেলায় ডিমের উৎপাদন আরও বাড়াবে বলে আশা করছি।

আতিকুর রহমান/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()