সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আগাম আলুচাষে ঘুরে দাঁড়ানোর আশা কৃষকদের

পুরোদমে শীত শুরুর আগেই নীলফামারীতে আগাম আলুচাষের হিড়িক পড়েছে। গত বছরের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকেরা। এক সময় মঙ্গাপীড়িত জেলা হিসেবে পরিচিত এ জেলা এখন বদলে যাওয়া এক অঞ্চল। অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় স্বাবলম্ভী হচ্ছে মানুষ। কৃষিতে বিপ্লব চলছে জেলায়।

শাকসবজি

পুরোদমে শীত শুরুর আগেই নীলফামারীতে আগাম আলুচাষের হিড়িক পড়েছে। গত বছরের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকেরা। এক সময় মঙ্গাপীড়িত জেলা হিসেবে পরিচিত এ জেলা এখন বদলে যাওয়া এক অঞ্চল। অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় স্বাবলম্ভী হচ্ছে মানুষ। কৃষিতে বিপ্লব চলছে জেলায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাঠেজুড়ে চলছে আগাম আলুচাষের ব্যাপক প্রস্তুতি। লাঙল টানছেন কেউ, কেউ ছিটাচ্ছেন সার, আবার কেউ রোপণ করছেন বীজ আলু। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এ কর্মযজ্ঞ। মৌসুমের প্রথম দিকে এ আলু উৎপাদন শেষে বাজারে উঠলে ভালো দাম পাওয়া যাবে আশা কৃষকদের।

জেলার জমি উঁচু ও বালু মিশ্রিত হাওয়ায়, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে আগাম আলুচাষে তেমন লোকসানের ভয় থাকে না। মৌসুমের প্রথম দিকে ৫৫-৬০ দিনের মধ্যে আলু উৎপাদন হলে ভালো দাম পাওয়া যাবে এমনটাই আশা কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলে এক কেজি নতুন আলু বাজারে ৬০-৮০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তখন বাজারে চাহিদাও প্রচুর থাকে। ঢাকার বিভিন্ন বাজার থেকে বড় বড় পাইকারি মহাজনরা এসে আগাম বায়না করে যান। পরে মাঠ থেকে আলু কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা। এ দাম পেলে আলু বিক্রি করে গত বছরের লোকসান পুষিয়ে নিয়ে লাভবান হওয়া যাবে।

আরও পড়ুন:হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক-ব্যবসায়ী'দাম বাড়লে সাংবাদিক-প্রশাসন হাজির, কমলে কাউকে দেখি না'

উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক আবুল হোসেন মিয়া বলেন, তিনি ৪০ বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছেন। গত বছর দাম না পেলেও তার আশা মৌসুমের শুরুতে আগাম আলু মাঠ থেকে তুলতে পারলে ভালো লাভ হবে।

'গত মৌসুমে আলুর দাম কম থাকায় কৃষকরা হতাশ হন। তবে এবার তারা আগাম ধান কেটে আলুচাষে মন দিয়েছেন। আমরা তাদের নানা পরামর্শ দিচ্ছি। আবহাওয়াও অনুকূলে রয়েছে। বাজারে আগাম আলু তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে।'

একই গ্রামের কৃষক ফিরোজ আলী বলেন, আগাম আলুচাষে ক্ষতির ভয় থাকে না। এছাড়া এখানকার মাটি আলুচাষে অনুকূল হওয়ায় আবাদ ভালো হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন, গত মৌসুমে আলুর দাম কম থাকায় কৃষকরা হতাশ হন। তবে এবার তারা আগাম ধান কেটে আলুচাষে মন দিয়েছেন। আমরা তাদের নানা পরামর্শ দিচ্ছি। আবহাওয়াও অনুকূলে রয়েছে। বাজারে আগাম আলু তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে।

তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারেও জেলায় আগাম প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আলুচাষ হবে। এর মধ্যে শুধু কিশোরগঞ্জ উপজেলায় চাষ হবে ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে।

আমিরুল হক/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()