সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

শীতের সেরা পদ হাঁসের মাংস, রইলো রেসিপি

শীত এলেই বাঙালির রান্নাঘরে উৎসবের ঢেউ বইতে শুরু করে, হাঁসের মাংস সেই উৎসবের অপরিহার্য অংশ। জানালার ওপারে কুয়াশা জমে থাকে, ভেতরে ফুটতে থাকা ভাত বা খিচুড়ির পাশে হাঁসের মাংসের টগবগে ঝোল, দু'য়ের মিলেই তৈরি হয় শীতের বিশেষ স্বাদ। নতুন ধানের ঘ্রাণ, সরিষা ফুলের হলুদ বিস্তার এই ঋতুতে গ্রামবাংলার ঘরে ঘরে তাই

লাইভস্টক

শীত এলেই বাঙালির রান্নাঘরে উৎসবের ঢেউ বইতে শুরু করে, হাঁসের মাংস সেই উৎসবের অপরিহার্য অংশ। জানালার ওপারে কুয়াশা জমে থাকে, ভেতরে ফুটতে থাকা ভাত বা খিচুড়ির পাশে হাঁসের মাংসের টগবগে ঝোল, দু'য়ের মিলেই তৈরি হয় শীতের বিশেষ স্বাদ। নতুন ধানের ঘ্রাণ, সরিষা ফুলের হলুদ বিস্তার এই ঋতুতে গ্রামবাংলার ঘরে ঘরে তাই শুরু হয় হাঁস রান্নার ব্যস্ততা। শীতের সকাল-বিকেল যেন আরও স্নিগ্ধ হয়ে ওঠে এই ঘ্রাণে।

হাঁসের মাংসের নিজস্ব এক গভীর স্বাদ আছে। চর্বির স্নিগ্ধতা আর মসলার সঠিক অনুপাত মিললে এই মাংস মুখে দিলেই হয় বিশেষ ভালো লাগার অনুভূতি। অনেকেই মনে করেন হাঁস রান্না বেশ সময়সাপেক্ষ, কিন্তু সহজ কিছু কৌশল মেনে চললে খুব স্বল্প সময়েই তৈরি করা যায় দুর্দান্ত মজাদার হাঁসের তরকারি। আজ থাকছে ঠিক এমনই একটি ঝটপট রেসিপি সহজ, দ্রুত আর পুরোপুরি শীতের ঘ্রাণে ভরপুর।

আরও পড়ুন:

হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর আদা-রসুন বাটা, মরিচ, ধনে, জিরা, হলুদ ও লবণ এক সঙ্গে মেখে রেখে দিন কিছুটা সময়। এতে মাংসের ভেতর পর্যন্ত মসলার স্বাদ ঢুকে যাবে এবং রঙও হয়ে উঠবে আরও আকর্ষণীয়।

এবার চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল ভালোভাবে গরম করুন। প্রথমে পেঁয়াজ দিয়ে নরম বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজের সঙ্গে টমেটো যোগ করলে তা গলে গিয়ে তৈরি করবে সুস্বাদু মশলার ভিত্তি। এরপর মেরিনেট করা হাঁসের মাংস কড়াইয়ে দিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে ভুনতে থাকুন। মাংসের নিজস্ব পানি বের হয়ে মসলার সঙ্গে মিশে বিশেষ এক ঘ্রাণ ছড়াবে-যা শীতের দুপুরের রান্নাঘরের স্মৃতি মনে করিয়ে দেবে।

মাংস লালচে ও ভুনা হয়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিন। হাঁস সাধারণত কিছুটা শক্ত হয়, তাই ঢেকে ২৫–৩০ মিনিট রাঁধতে দিন। শেষে কাঁচা মরিচ ও গরম মসলা ছিটিয়ে দিন এতেই তৈরি হবে মন মাতানো সুগন্ধ।

ভাত, খিচুড়ি, পোলাও কিংবা চালের রুটির সঙ্গে এই দ্রুত রান্না করা হাঁসের মাংস দারুণ জমে। বিশেষ করে শীতের রাতে গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে ওঠে, ঘরজুড়ে ছড়িয়ে পড়ে উষ্ণতা আর আনন্দের মিষ্টি সুবাস।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()