সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৩ কিমি/ঘ

ফেলে দেওয়া বোতলে গাছ লাগিয়ে সাজিয়ে তুলুন বারান্দা

গাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো একজনও নেই! সবাই চায় নিজ নিজ ঘরে সবুজের ছোঁয়া রাখতে। বিশেষ করে শহরবাসীর কাছে এক ফালি বারান্দা আর একটি ছাদই সম্বল! এইটুকু জায়গাতেই চাইলে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন গাছ দিয়ে।

গাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো একজনও নেই! সবাই চায় নিজ নিজ ঘরে সবুজের ছোঁয়া রাখতে। বিশেষ করে শহরবাসীর কাছে এক ফালি বারান্দা আর একটি ছাদই সম্বল! এইটুকু জায়গাতেই চাইলে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন গাছ দিয়ে।

গাছ ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখার পাশাপাশি অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তোলে। এ ছাড়াও গাছ ঘর ঠান্ডা রাখতেও সাহায্য করে। এমনকি পোকামাকড়ের আক্রমণ থেকে ঘরকে বাঁচায় গাছ।

মহামারির এ সময় সবাই ঘরে দিন কাটাচ্ছেন! তাই এ সময়টুকু কাজে লাগাতে ঘরের সামনের ছোট্ট বারান্দা সাজিয়ে ফেলুন পুরনো মগ, বোতল বা শিশিতে নানারকম ফুল আর ইন্ডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলতে পারবেন আপনার বারান্দা।

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কাঁচের শিশি-বোতল সুন্দর করে রং করে নিয়ে ব্যবহার উপযোগী করে তুলতে পারেন। এমনকি দইয়ের ভাঁড় ভালো করে ধুয়ে তাতেও গাছ বসাতে পারেন। কীভাবে শুরু করবেন জেনে নিন-

>> প্রথমেই পুরোনো প্লাস্টিকের বোতল, কন্টেনার সব এক স্থানে জড়ো করুন। এবার কাঁচের শিশি, প্লাস্টিকের বোতল, টিনের ক্যান ভালো করে ধুয়ে নিন। তারপর রং তুলি দিয়ে রাঙিয়ে তুলুন।

>> এবার সার দিয়ে মাটি তৈরি করে নিন। কিংবা নার্সারি থেকে ভালো মাটি কিনে আনুন।

>> নার্সারি বা গাছের দোকান থাকলে সেখান থেকে গাছ কিনে আনুন অথবা অনলাইনেও কিনতে পারেন। মরিচ, টমেটো, পুদিনাপাতা, কুমড়ো বীজ, পুঁইশাক পুঁতে সহজেই ডাল বা বীজ থেকে গাছ জন্মে।

>> এবার কিছু গাছ মাটিতে পুতে দিয়ে গ্রিলে ঝুলিয়ে দিন। প্লাস্টিকের বোতল কেটে গাছ করে সেই গাছও ঝুলিয়ে দিতে পারেন। গ্রিলে লাগাতে পারেন লতানো গাছ। জুঁই, বোগেনভোলিয়া কিংবা মাধবীলতা।

>> কিছু গাছের গোড়ায় সুন্দর করে পাথর দিয়ে মূর্তিও বসাতে পারেন। সবুজের মাঝে দেখতে বেশ লাগে।

>> এ ছাড়াও পুরোনো কাপড় থাকলে তা তিনকোনা করে কেটে সুন্দর করে ঝুলিয়ে দিতে পারেন বাগানে।

>> পুরোনো বা ভাঙা চেয়ার থাকলে সেটিও রং করে সুন্দর আকার দিতে পারেন। ভাঙা চেয়ারের উপর রাখতে পারেন ছোট ছোট গাছ ও মূর্তি।

>> পুরনো দিনের টিনের ট্রাংকও রং করে বদলে ফেলতে পারেন। এর উপরও রাখতে পারেন গাছ, বই।

>> এ ছাড়াও বারান্দার ছোট্ট স্থানেও বসার ব্যবস্থা রাখতে পারেন। দু'টো মোড়া রাখতে পারেন। অথবা ঘাস কার্পেটগুলো বিছিয়ে দিতে পারেন।

>> ব্যালকনিতে মরিচবাতি লাগাতে পারেন। সন্ধ্যার সময় জ্বালিয়ে রাখলে বারান্দার সৌন্দর্য অনেকখানি বেড়ে যাবে। আলোর মধ্যে ছোট ছোট লন্ঠনও লাগাতে পারেন।

>> বাগান নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন-পচা পাতা তুলে ফেলা, সার-পানি দেওয়া, মাটি খোঁচানো সব নিজের হাতেই করুন। তাহলে গাছ সহজে মরবে না।

জেএমএস/এমকেএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)