সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় যেসব মজাদার খাবার

অনেকের প্রিয় ফল কাঁঠাল। জাতীয় ফল হিসেবে পরিচিত এই ফলটি স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণের জন্য সমানভাবে সমাদৃত। অনেকেই পাকা কাঁঠাল সরাসরি খেতে পছন্দ করেন। তবে জানেন কি, এই সুস্বাদু ফল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মুখরোচক খাবার, ডেজার্ট এবং পানীয়? ঘরোয়া রান্না থেকে শুরু করে আধুনিক ফিউশন রেসিপিসহ প্রায় সব কি

ফল

অনেকের প্রিয় ফল কাঁঠাল। জাতীয় ফল হিসেবে পরিচিত এই ফলটি স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণের জন্য সমানভাবে সমাদৃত। অনেকেই পাকা কাঁঠাল সরাসরি খেতে পছন্দ করেন। তবে জানেন কি, এই সুস্বাদু ফল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মুখরোচক খাবার, ডেজার্ট এবং পানীয়? ঘরোয়া রান্না থেকে শুরু করে আধুনিক ফিউশন রেসিপিসহ প্রায় সব কিছুতে কাঁঠালের ব্যবহার দিন দিন বাড়ছে।

বাংলার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় কাঁঠালের পিঠার নাম বেশ পরিচিত। পাকা কাঁঠালের রসের সঙ্গে চালের গুঁড়া, ময়দা, চিনি ও সামান্য লবণ মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু বড়া পিঠা। এছাড়া ভাপা পিঠা কিংবা কাঁঠাল পাতায় মোড়ানো বিশেষ পিঠাও অনেক অঞ্চলে জনপ্রিয়। কাঁঠালের প্রাকৃতিক মিষ্টতা পিঠার স্বাদকে আরও বৃদ্ধি করে।

পায়েসপ্রেমীদের জন্য কাঁঠালের পায়েস হতে পারে ভিন্নধর্মী একটি আয়োজন। দুধ, চাল, চিনি এবং কাঁঠালের রস বা ছোট টুকরা একসঙ্গে জ্বাল দিয়ে তৈরি করা যায় মজাদার পায়েস। বিশেষ উৎসব কিংবা পারিবারিক আয়োজনে এটি হতে পারে আকর্ষণীয় ডেজার্ট।

গরমের দিনে ঠান্ডা কাঁঠালের স্মুদি বা জুস শরীরকে সতেজ রাখে। কাঁঠালের কোষের সঙ্গে দুধ, দই কিংবা বরফ মিশিয়ে ব্লেন্ড করলে তৈরি হয় পুষ্টিকর পানীয়। চাইলে এতে মধু, বাদাম বা চিয়া সিডও যোগ করতে পারেন।

পাকা কাঁঠালের শাঁস চিনি ও লেবুর রস দিয়ে জ্বাল করে তৈরি করা যায় জ্যাম কিংবা জেলি। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং রুটি, টোস্ট বা বিস্কুটের সঙ্গে খেতে বেশ সুস্বাদু লাগে।

অনেকেই মনে করেন চিপস শুধু কাঁচা কাঁঠাল দিয়েই তৈরি হয়। তবে পাকা কাঁঠালের কোষ পাতলা করে কেটে রোদে শুকিয়ে বা হালকা ভেজে তৈরি করা যায় মচমচে চিপস। এটি শিশুদের জন্যও হতে পারে স্বাস্থ্যকর স্ন্যাকস।

বর্তমানে কাঁঠালের আইসক্রিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাঁঠালের পিউরি, দুধ, ক্রিম ও চিনি একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় সুগন্ধি আইসক্রিম। প্রাকৃতিক ফ্লেভারের কারণে এটি বাজারের অনেক কৃত্রিম ফ্লেভারের আইসক্রিমের চেয়ে আলাদা স্বাদ আনে।

কাঁঠাল দিয়ে তৈরি করা যায় নরম ও সুস্বাদু কেক। কাঁঠালের পেস্ট কেকের ব্যাটারে মিশিয়ে বেক করলে কেকে একটি বিশেষ সুগন্ধ ও মিষ্টি স্বাদ যোগ হয়। বিকেলের চায়ের সঙ্গে এটি হতে পারে আদর্শ খাবার। এছাড়া ডেজার্টের দুনিয়ায় কাঁঠাল দিয়ে চিজ কেক একটি নতুন সংযোজন। কাঁঠালের পিউরি চিজ কেকের মিশ্রণে ব্যবহার করলে একটি ফ্রুটি ফ্লেভার পাওয়া যায়, যা ডেজার্টটিকে বেশ আকর্ষণীয় করে তোলে।

ডিম, দুধ ও কাঁঠালের পিউরি দিয়ে তৈরি করা যায় পুডিং। অতিথি আপ্যায়ন কিংবা পারিবারিক অনুষ্ঠানে এটি পরিবেশন করলে সবাই মুগ্ধ হবেন।

দুধ, কাঁঠাল, বরফ ও সামান্য মধু দিয়ে তৈরি মিল্কশেক শিশুদের কাছে বিশেষ জনপ্রিয়। এটি শক্তি ও পুষ্টি দুটোই যোগায়।

গরমে ঠান্ডা কুলফির চাহিদা সবসময়ই থাকে। কাঁঠালের স্বাদ যোগ করে ঘরেই তৈরি করা যায় ব্যতিক্রমধর্মী কুলফি, যা পরিবার ও অতিথিদের জন্য হতে পারে চমৎকার চমক।

পাকা কাঁঠালের শাঁস, ঘি, দুধ ও চিনি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়া। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি মজাদার।

কাঁঠালের পেস্ট, নারিকেল কোরানো ও গুড় দিয়ে তৈরি করা যায় লাড্ডু। উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য এটি দারুণ একটি আইটেম।

পাকা কাঁঠালকে আম, আনারস, তরমুজ, ড্রাগন ফল কিংবা আপেলের সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় রঙিন ফলের সালাদ। এতে পুষ্টিগুণ যেমন বাড়ে, তেমনি স্বাদেও আসে বৈচিত্র্য।

কাঁঠালে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি শুধু সুস্বাদু নয়, পুষ্টিকরও। এর প্রাকৃতিক মিষ্টতা এবং অনন্য সুগন্ধ বিভিন্ন ধরনের ডেজার্ট ও পানীয় তৈরিতে আলাদা মাত্রা যোগ করে।

তাই শুধু ফল হিসেবে নয়, পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় অসংখ্য সুস্বাদু খাবার। মৌসুমে কাঁঠাল পাওয়া গেলে নতুন নতুন রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন।

সূত্র: মিন্ট, টেস্ট অব হোম, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()