সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস ৫ কিমি/ঘ

ছাদকৃষির প্রদর্শনী করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ছাদকৃষির প্রদর্শনী করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ছাদকৃষির প্রদর্শনী করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২ জুলাই) গুলশানে ডিএনসিসি নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন মেয়র। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপণকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন বিষয়ে এ সভা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। কোনো ছাদে বাগান বা কৃষি থাকলে সেই ছাদে উঠতে ভালো লাগে। এর মাধ্যমে তাজা ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এটি ওই ভবনের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। ছাদকৃষি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে। ঢাকায় অনেকে ছাদকৃষি করছে। আরও উৎসাহিত করতে আমরা ছাদকৃষি নিয়ে প্রদর্শনীর আয়োজন করবো।

আগামী নভেম্বর মাসে প্রদর্শনীর আয়োজন করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি।

মেয়র আরও বলেন, ছাদবাগান করলে ১০ শতাংশ কর ছাড়ের ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সব সিটি করপোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের ওপর কর ছাড়ের অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপণকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী।

সভায় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, ছাদে নিজের চাষ করা সবজি ও ফলমূলের গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি। এটি মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ছাদকৃষিতে উৎপাদিত সবজি খাওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। সিটি করপোরেশন ছাদকৃষির ওপরে ট্যাক্স রিবেট দিলে এটি হবে নগরবাসীর জন্য সম্মানের।

সভায় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী প্রমুখ।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

রান্নাবান্না

আলু, কিডনি বিন আর মাশরুমে ঘন গরম স্যুপ: সহজ রেসিপি

পেঁয়াজ, মাশরুম, পুদিনা-রোজমেরি ভেজে কর্নস্টার্চ, সয়া সস, সর্ষে, ব্রথ ও আলুতে ফুটিয়ে শেষে সেদ্ধ কিডনি বিন আর দুধ; ফ্রিজে ৩-৪ দিন, ডিপ ফ্রিজে এক মাস রাখা যায়।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

উল্লাপাড়ায় আগাম খিরা উঠতে শুরু, আড়তে মণ ১,২০০ থেকে ১,২৫০ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬০ হেক্টরের লক্ষ্যমাত্রার মধ্যে ২২৫ হেক্টরে খিরা বোনা হয়েছে; চরবদ্ধনগাছা ও চাকশা আড়তে আগাম খিরা চড়া দামে বিকোচ্ছে।

কৃষি সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

টক দই আর কাজু-আমন্ডের ঝোলে পটল মহারানী: সহজ নিরামিষ রেসিপি

ভেজে নেওয়া পটল টক দই, কাজু-আমন্ড বাটা, মৌরি ও কাশ্মীরি মরিচের ঝোলে রেঁধে শেষে ঘি আর গরম মসলা; ভাত, রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যায়।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)