শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, এর দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬২১ জন; বছরে সুস্থ হয়ে ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৫ জন। চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনটি দেশ রূপান্তরের প্রতিবেদন অবলম্বনে।
ছবি: James Gathany, CDC / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: দেশ রূপান্তর





মন্তব্য
(০)