মরুর দুম্বা এখন বাংলাদেশে!
খাসির মাংস যেখানে ১২০০ টাকা কেজি, দুম্বার মাংস সেখানে ২০০০ থেকে ৪৫০০ টাকা! একটি ছোট দুম্বার দাম এক লাখ, আর ব্রিডার দুম্বা তিন লাখ টাকাতেও ছাড়তে রাজি নন খামারি! কেরানীগঞ্জের পপুলার এগ্রোতে মাত্র চারটি দুম্বা দিয়ে ২০২০ সালে শুরু হয়েছিল এই যাত্রা। আজ সেই খামারে ৪০০টি দুম্বা। গাড়লের সাথে রাজস্থানি দুম্বার সংকরায়ণে তৈরি হচ্ছে উন্নত জাত যা বাংলাদেশের আর্দ্র আবহাওয়ায় সহজেই মানিয়ে নিচ্ছে। ছাগলের সমান খাবারে পাঁচ গুণ বেশি গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। কোরবানির হাটে ব্যাপক চাহিদার পাশাপাশি দুম্বার পশম থেকে কম্বল তৈরির সম্ভাবনাও বিশাল।





মন্তব্য
(০)