সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৬%বাতাস কিমি/ঘ

শিমুলের ডালে পানকৌড়ির মেলা

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কেউটান গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে কুলিক নদী। নদীর ধরে নানা প্রজাতির গাছ-গাছালি। সব গাছ ছাড়িয়ে একটি শিমুল গাছ প্রকৃতিতে যেন নতুন শোভাবর্ধন করেছে।

পরিবেশ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কেউটান গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে কুলিক নদী। নদীর ধরে নানা প্রজাতির গাছ-গাছালি। সব গাছ ছাড়িয়ে একটি শিমুল গাছ প্রকৃতিতে যেন নতুন শোভাবর্ধন করেছে।

প্রতিবছর শীত মৌসুমে শিমুল গাছের ডালে হাজারো পানকৌড়ির কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ। আর এ দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা যায়, কুলিক নদীর ধারে শিমুল গাছটির ডালে শত-শত পানকৌড়ি কিচির-মিচির করছে। যেন পাখিগুলোর নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে গাছটি। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। সে দৃশ্য দেখতে সেখানে উপস্থিত হয়েছে বেশ কিছু মানুষ।

তবে স্থানীদের অভিযোগ, শিকারের কারণে এবার এখানে একটু কম দেখা মিলছে পানকৌড়িসহ বিভিন্ন পাখির। শিকারীদের বাধা দিলে তারা স্থানীয়দের কথা শোনেন না। পানকৌড়ি শিকার বন্ধের দাবি জানান স্থানীয়রা।

ওই গ্রামের বাসিন্দা আনোয়ারুল ইমলাম বলেন, 'রাতে শিমুল গাছে থাকা পাখিগুলো সকাল হলেই বেড়িয়ে পড়ে খাদ্য অন্বেষণে। আবার সন্ধ্যা হলেই ফিরে আসে গাছটিতে। দেখতে অনেক সুন্দর লাগে।

তিনি আরও বলেন, 'এক সময় এ গাছটিতে প্রচুর পরিমাণে পাখি আসতো। এখন অনেকাংশে কমে গেছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা নিলে আগামীতে পাখি আসা বাড়তে পারে বলে তার ধারণা।

গাছের মালিক যাদব রায় বলেন, 'পাখি আসে বলেই এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুঁটে আসে। দেখে ভালো লাগে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওরা যখন চলে যায় তখন বুকটা ফাঁকা-ফাঁকা লাগে।'

ঠাকুরগাঁওয়ের পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহী বলেন, 'পাখিগুলোর কারণে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তাই শিমুল গাছটি যেন নিরাপদে থাকতে পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।'

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম জানান, 'পাখি আমাদের পরিবেশের ভারসাম্য ধরে রাখে। তাই পাখিদের প্রতি সকলকে সহনশীল হতে হবে। পাখি শিকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।'

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

তিন নিওনিকোটিনয়েড কীটনাশক আকাশ থেকে ছিটানো নিষিদ্ধ করতে কৃষি মন্ত্রণালয়কে ১৮০ দিন দিল ব্রাজিলের আদালত

ইমিডাক্লোপ্রিড, ক্লোথিয়ানিডিন ও থায়ামেথক্সামের ইবামা পুনর্মূল্যায়ন বছরের পর বছর কার্যকর না হওয়ায় টিআরএফ৩ প্যানেল 'প্রশাসনিক নিষ্ক্রিয়তা' দেখেছে; ফিপ্রোনিলের পর্যালোচনা শেষ করতে ইবামার হাতে ৩৬০ দিন।

AgroPages২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()