সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশ

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হৃদয় হোসেন ওই গ্রাামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কলেজছাত্র হৃদয় হোসেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে কলেজছাত্র হৃদয় হোসেন মারা যায়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিল। এন্টিভেনম দেওয়ার পরও সুস্থ না হওয়ায় রাতে তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()