সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

খাবারের সন্ধানে লোকালয়ে আসা গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় প্রাণীটি লোকালয়ে চলে এলে বাগে পেয়ে এলাকাবাসী সেটিকে পিটিয়ে মারে।

পরিবেশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় প্রাণীটি লোকালয়ে চলে এলে বাগে পেয়ে এলাকাবাসী সেটিকে পিটিয়ে মারে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের রোমন মিয়ার বাড়ির পাশে গন্ধগোকুলটিকে পিটিয়ে মারা হয়। এরপর সেটিকে মাটিতে পুতে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেংরা ইউনিয়নে দুটি চা বাগান রয়েছে। কোনো একটি বাগান থেকে খাদ্যের সন্ধানে অসুস্থ অবস্থায় লোকালয়ে চলে এলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে প্রাণিটিকে পিটিয়ে হত্যা করে।

রাজনগরের পরিবেশকর্মী মুরাদ আহমদ জাগো নিউজকে বলেন, এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছে। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মারা উচিত হয়নি। এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার চালানো উচিত।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখবো।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()