সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মুরগি ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তরে তলব

মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে মুরগি ব্যবসায়ীদের তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার অধিদপ্তরে হাজির হয়ে মুরগি ব্যবসায়ীদের নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

লাইভস্টক

মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে মুরগি ব্যবসায়ীদের তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার অধিদপ্তরে হাজির হয়ে মুরগি ব্যবসায়ীদের নানা অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

মঙ্গলবার (৭ মার্চ) ভোক্তা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মুরগির বাজার কাপ্তান বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মুরগির বাজারে নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের উপযুক্ত ব্যাখ্যা দিতে আগামী ৯ মার্চ বাজার প্রতিনিধিদের তলব করেছে অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তর বলছে, নানা ধরনের অনিয়মের কারণে মুরগির বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তদারকিকালে বাজারের নানা ধরনের অনিয়ম পেয়েছে অধিদপ্তর।

যেসব অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তরকাপ্তান বাজারে ২৮ থেকে ৩০টি মুরগির পাইকারি আড়ত/ দোকান রয়েছে। কোনো মুরগির দোকানে মূল্য তালিকা দেওয়া নেই। এমনকি মুরগি ক্রয়ের পাকা ক্যাশ মেমো দেখাতে পারেননি কোনো দোকানি।

অন্যদিকে বাজারের মুরগি ব্যবসায়ীরা মিডিয়ার সামনে তর্কে লিপ্ত হয়েছেন। তাদের দাবি, আইন মানতে তারা বাধ্য নন। এমনকি যা ইচ্ছা তাই করবেন মর্মে বক্তব্য দিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ওই বাজারে তদারকির সময় মূল্য তালিকা টানানোর জন্য সভাপতিসহ সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গ্রাহ্য করেননি। পাশাপাশি পণ্য ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ না করার কারণে বাজারে মুরগির দামে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

এনএইচ/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

নিষেধ সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত গরু ৬০ হাজারে বিক্রি ও জবাই, রায়পুরার বাজারে আতঙ্ক

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নিয়েছেন স্থানীয়রা; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, গরুটি আলাদা রাখতে ও বিক্রি না করতে আগেই সতর্ক করা হয়েছিল।

আজকের পত্রিকা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ফিডের বস্তা ২,৫০০-২,৯০০ টাকা, ছয় মাসে ৪৯৫ টাকা বেশি: মতলবে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

চাঁদপুরের মতলব উত্তরে খাদ্য, ওষুধ ও লেয়ারের বাচ্চার দাম বেড়ে ডিমের দামে খরচ না ওঠায় বেশ কিছু খামার বন্ধ; খামারিরা দাম নিয়ন্ত্রণ চান, পোলট্রি অ্যাসোসিয়েশন বাচ্চা ও ফিড কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কথা বলছে, প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন ভ্যাকসিন সরকারি দামেই বিক্রি হয়।

দেশ রূপান্তর২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্যাকেটজাত তরল দুধ লিটারে ১০ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা, খামারি পাচ্ছেন ৩ টাকা বেশি

মিল্কভিটার এক লিটার ১০০ থেকে ১১০ টাকা, ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির লিটার ১১০-১১৫ টাকা; চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলছেন প্যাকেজিং, গ্যাস ও পরিবহন খরচে লোকসানে ছিল সমিতি, খামারি পর্যায়ে ক্রয়মূল্যও লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে; খুচরা বিক্রেতারা বলছেন বিক্রি কমেছে।

ইত্তেফাক২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()