সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

ঈদের দিন পাতে রাখুন মুরগির কোরমা

ঈদের দিন মানেই আনন্দ, মিলনমেলা আর সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। সেই উৎসবের টেবিলকে আরও সমৃদ্ধ করতে পাতে রাখতে পারেন মুরগির কোরমা। যার ঘন ঝোল, সুগন্ধি মশলা আর মোলায়েম স্বাদ মুহূর্তেই সবার মন জয় করবে। ঐতিহ্যবাহী এই পদটি একদিকে যেমন উৎসবের আমেজ বাড়ায়, অন্যদিকে পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নেওয়া আনন্দকে

ঈদের দিন মানেই আনন্দ, মিলনমেলা আর সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। সেই উৎসবের টেবিলকে আরও সমৃদ্ধ করতে পাতে রাখতে পারেন মুরগির কোরমা। যার ঘন ঝোল, সুগন্ধি মশলা আর মোলায়েম স্বাদ মুহূর্তেই সবার মন জয় করবে। ঐতিহ্যবাহী এই পদটি একদিকে যেমন উৎসবের আমেজ বাড়ায়, অন্যদিকে পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নেওয়া আনন্দকে করে তোলে আরও স্মরণীয়। রইলো রেসিপি-

প্রথমেই মুরগির মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন আধঘণ্টা। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে রাখুন। একই তেলে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তাতে এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন। খেয়াল রাখতে হবে মাংস যেন লেগে না যায়। ঝোল ঘন হয়ে এলে টক দই বা দুধ দিয়ে আরও ৫-১০ মিনিট রান্না করুন। নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ওজন কমানোর ওষুধে বদলাচ্ছে মার্কিন বাজার, চাহিদা বাড়ছে মুরগি আর অল্প পরিমাণ ভালো গরুর মাংসে

কোব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান আর্নেস্ট বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি চার পরিবারের একটিতে জিএলপি-১ ওষুধ সেবনকারী আছেন; তাঁরা আমিষবহুল মুরগি আর ছোট পরিমাণের ভালো মানের গরুর মাংস বেশি কিনছেন।

মিশিগান এজি টুডে৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বন্যার আগেই সহায়তা: দক্ষিণ সুদানে এফএও ও ডব্লিউএফপিকে ২১ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

এল নিনোর সম্ভাব্য বন্যা ও খরার আগে জঙ্গলেই, ইউনিটি ও আপার নাইলে আগাম সতর্কতা, নগদ সহায়তা, জীবিকা সুরক্ষা ও ত্রাণসামগ্রী মজুতে এই অর্থ খরচ হবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।

ডব্লিউএফপি৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

যুক্তরাষ্ট্রের ৫০০-র বেশি কাউন্টিতে বড় পশুর চিকিৎসকের সংকট

মন্টানায় এক তথ্যচিত্রের প্রদর্শনীতে পশুচিকিৎসকেরা বলেছেন, শিক্ষাঋণ, চেম্বার খোলার খরচ আর দিনরাত জরুরি ডাকের চাপে নতুন চিকিৎসকেরা গ্রামে যেতে চান না; একজন বাড়তি চিকিৎসকেই বদলেছে একটি ক্লিনিকের চিত্র।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)