সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

ব্রিটিশ আমলের বাংলার জনপ্রিয় পদ, ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল

ব্রিটিশ আমলে গোয়ালন্দ ঘাট ছিল পূর্ব বাংলা থেকে কলকাতাগামী যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ। পদ্মা পার হওয়ার এই পথে স্টিমারের রান্নাঘরে তৈরি হতো ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল। অল্প মসলায় তৈরি এই পদটি এতটাই জনপ্রিয় ছিল যে পরে এটি 'গোয়ালন্দ স্টিমার কারি' নামে পরিচিত হয়ে ওঠে।

ব্রিটিশ আমলে গোয়ালন্দ ঘাট ছিল পূর্ব বাংলা থেকে কলকাতাগামী যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ। পদ্মা পার হওয়ার এই পথে স্টিমারের রান্নাঘরে তৈরি হতো ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল। অল্প মসলায় তৈরি এই পদটি এতটাই জনপ্রিয় ছিল যে পরে এটি 'গোয়ালন্দ স্টিমার কারি' নামে পরিচিত হয়ে ওঠে।

পুরোনো এই পদ বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। তবে এখন সেই রেসিপি অনেকেই জানেন না। সেই পুরোনো স্বাদ ঘরেই তৈরি করতে পারেন সহজ এই রেসিপিতে। আসুন শিখে নেই কীভাবে রান্না করা হতো 'গোয়ালন্দ স্টিমার কারি' বা ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল-

প্রথমে মুরগির সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুঁচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচ গুঁড়া ও সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিন। মাংসে মসলা ভালোভাবে যেন ঢোকে আর স্বাদ বাড়াতে হাতে মাখিয়ে ঢেকে রেখে দিন ২ ঘণ্টা।

এরপর ছোট চিংড়ি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিন। এবার চিংড়ি বেটে নিন। এই চিংড়িই ঝোলের স্বাদ ও গ্রেভি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটাই এই মুরগির ঝোলের বিশেষত্ব

এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর মেরিনেট করা মুরগি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে মুরগি ঢেকে ২০-২৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। মাংস থেকে পানি বের হয়ে মসলা ভালোভাবে কষানো হলে চিংড়ি বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আধা কাপ গরম পানি দিন। আবার ঢেকে ১০ মিনিট রান্না করুন।

মুরগি ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ব্রিটিশ আমলের জনপ্রিয় এই গোয়ালন্দ স্টিমার কারি।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)