সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

সিংড়ায় ৫ কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র পাঁচ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার এসব কৃষকের চার বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রায় দেড়শ নেতাকর্ম

ফসল

নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র পাঁচ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার এসব কৃষকের চার বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রায় দেড়শ নেতাকর্মী এতে অংশ নেন।

চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সিংড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন।

চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, আমার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

আরেক কৃষক শুকুরন বলেন, কয়েক দিন আগে থেকে ১৬ শতাংশ জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল বলেন, বাংলাদেশ সরকারের সফল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণায়, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগ অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। প্রথমদিনে পাঁচজন দরিদ্র কৃষকের চার বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।

রেজাউল করিম রেজা/বিএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()