সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক, এরপর নেওয়া হয় হাসপাতালে

বিষধর সাপের কামড়ে মো. ইসমাইল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশ

বিষধর সাপের কামড়ে মো. ইসমাইল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. শাহীন বলেন, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় পথে একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। তিনি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়ি আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা না দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবা।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন:

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এরপরও স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী আনার পর কেন ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()