সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

কলকাতায় ‘পানির দামে’ বিক্রি হচ্ছে গরু

গোটা ভারতের সঙ্গে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপন করবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলিমরা। তার আগে বেচাকেনায় জমে উঠেছে কলকাতার অস্থায়ী পশুর হাটগুলো। এসব হাটে শেষ বেলায় অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে গরু।

লাইভস্টক

গোটা ভারতের সঙ্গে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপন করবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলিমরা। তার আগে বেচাকেনায় জমে উঠেছে কলকাতার অস্থায়ী পশুর হাটগুলো। এসব হাটে শেষ বেলায় অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে গরু।

কলকাতা পৌরসভার কড়া নির্দেশ, এবার রাজপথে কোনো ধরনের পশু বেচাকেনা করা যাবে না। এ কারণে কর্তৃপক্ষের অনুমতিতে নগরী থেকে একটু দূরে বসেছে অস্থায়ী পশুর হাটগুলো।

আরও পড়ুন>> চাহিদার বেশি পশু থাকার পরও দাম চড়া, ছোট গরু নিয়ে কাড়াকাড়ি

মূলত ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিন ধরে অস্থায়ী হাট চলায় সড়কে প্রচুর মলমূত্র-আবর্জনা ছড়িয়ে থাকে। ফলে নোংরা রাজপথ পরিষ্কার করতে বেগ পেতে হয় সাফাইকর্মীদের। সে কারণেই কলকাতা পৌরসভার নির্দেশে শহর থেকে কিছুটা দূরে বসেছে অস্থায়ী হাটগুলো।

কলকাতায় রাজারহাট ছাড়িয়ে পলিরহাট পর্যন্ত বসেছে অস্থায়ী গরু-ছাগলের হাট। এই হাটে দেশি গরু বিক্রি হচ্ছে সাধারণত ১৬ থেকে ২০ হাজার রুপির মধ্যে। একটু দর কষাকষি করলে হয়তো দামটা আরও কমিয়ে আনতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন>> মোংলার চটেরহাটে গরুর দামে হতাশ ক্রেতারা

তবে এ হাটে ২৫ কেজি বা তার একটু বেশি ওজনের ছাগল মিলছে ১৫ থেকে ২০ হাজার রুপিতে। অনেক সময় দেখা যাচ্ছে, গরুর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ছাগল।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বেলিয়াঘাটা ব্রিজের পাশে বসেছে আরেকটি অস্থায়ী হাট। এখানে ভিনরাজ্যের গরুর তুলনায় দেশি গরুর দাম অনেকটাই কম। আকারে বড় ভিনরাজ্যের গরুগুলো দুই থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি হচ্ছে।

কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের যেসব জেলায় পশুর হাট বসেছে, সেখানেও ধরা পড়েছে একই ছবি।

আরও পড়ুন>> ঢাকার বহুতল ভবন এখন গোয়ালঘর!

গরু কিনতে আসা শাকিল আবেদীন জানান, গরুর দাম এবার অনেকটাই সাধ্যের মধ্যে। তাই ভালো দেশি গরুই কিনে নিয়ে যাচ্ছি। আমাদের ওখানকার মাদ্রাসায় প্রত্যেক বছর আমি গরু কোরবানি দেই। এবারও সেটাই করবো।

তবে একটু উচ্চবিত্ত মুসলিম পরিবারগুলোর কাছে বেশি পছন্দ উন্নত জাতের দুম্বা ও খাসি। একটি ভালো ওজনদার দুম্বা ৭০ থেকে ৮০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন>> গরু দেখেই যেভাবে বুঝবেন মাংস কতটুকু হবে

গত কয়েক বছর ধরে কলকাতায় যেসব স্থানে ঈদুল আজহার উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গার্ডেনরিচ, জাকারিয়া স্ট্রিট, মেটিয়াব্রুজ, রাজাবাজর, মতিঝিল, নারিকেল বাগান প্রভৃতি।

এসব এলাকায় যেভাবে ভিনরাজ্যের গরু, ছাগল, দুম্বা দেখা যেতো, এবার তা যেন উধাও হয়ে গেছে। এবার এসব পশু কলকাতা শহরের বাইরে বসা অস্থায়ী পশুর হাটগুলোতে বিক্রি হচ্ছে।

অস্থায়ী হাটের পশু বিক্রেতা মোহম্মদ মোজহার মোল্লা জানান, এবার বাজারে দেশি গরুর সংখ্যা বেশি। তাই দামও কম। তবে এই হাটগুলোতে খাসির দাম একটু চড়া।

আরও পড়ুন>> সরকারি রেটের দ্বিগুণ হাসিল আদায়, অসহায় ক্রেতা-বিক্রেতা

প্রত্যেক বছর কলকাতায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় কোরবানির ঈদ। পুলিশ প্রশাসন আশা করছে, এবারও তেমনটি থাকবে। এ কারণে কলকাতার রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()