সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পাবনায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর পশুর হাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও করেছেন স্থানীয়রা।

লাইভস্টক

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর পশুর হাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও করেছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রতি শনিবার উপজেলার শরৎনগর বাজারে পশুর হাট বসে। এই হাটে শত শত গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনা-বেচা হয়। আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও ব্যবসায়ী ও কৃষকরা পশু কেনা-বেচনা করতে আসেন। সরকারি নিয়ম অনুযায়ী, বড় গরু/মহিষ প্রতি ৬৫০ টাকা, ছোট গরু/মহিষ ৪৪০ টাকা, বড় ছাগল ৩০০ টাকা, ছোট ছাগল ২০০ টাকা এবং ভেড়া প্রতি ১৫০ টাকা আদায় করা যাবে। কিন্তু হাট ইজারাদার ও তার লোকজন নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

ছোট ও বড় গরু উভয়ক্ষেত্রেই সমানভাবে ৬৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এসব অপকর্ম ঢাকতে আদায়ের ক্ষেত্রে রসিদে প্রকৃত টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারীদের একজন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাইম নাসির বলেন, দীর্ঘদিন ধরে শরৎনগর পশুর হাটে নিয়ম না মেনে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। আমরা গত কয়েক হাটে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করেছি। খাজনা আদায়ের নামে এই চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে হাট ইজারাদার ফজলে আযিম বলেন, অতিরিক্ত খাজনা আদায় এখানে নতুন কোনো বিষয় নয়। এটি হাটের শুরু থেকেই চলে আসছিল। আমরা গত হাট থেকেই এই অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করে দিয়েছি।

স্থানীয় ইজারাদার শামসুল আলম বলেন, এই অতিরিক্ত খাজনা আদায়ের টাকা কিন্তু ছোট-বড় সবার পেটেই আছে। তাদেরকে টাকা দেওয়া না লাগলে আমাদের এ কাজ করার প্রয়োজন হয় না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()