সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

নারায়ণগঞ্জের পশুহাটে আসছে গরু, বাড়ছে ক্রেতা

কোরবানির ঈদের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে নারায়ণগঞ্জের পশুহাটগুলোতে বিভিন্ন জায়গায় থেকে আসছে গরু, ছাগল ও ভেড়া। পশুর সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতার পদচারণাও। এ বছর জেলায় ১ লাখ ২৯ হাজার গবাদিপশু বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

লাইভস্টক

কোরবানির ঈদের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে নারায়ণগঞ্জের পশুহাটগুলোতে বিভিন্ন জায়গায় থেকে আসছে গরু, ছাগল ও ভেড়া। পশুর সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতার পদচারণাও। এ বছর জেলায় ১ লাখ ২৯ হাজার গবাদিপশু বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় এ বছরের ১ লাখ ২৯ হাজার ৪৫০টি গরু কোরবানির বিক্রির জন্য প্রস্তুত। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪০ হাজার ১২০টি, বন্দরে ২০ হাজার ১০০টি, রূপগঞ্জে ২০ হাজার ৫০টি, আড়াইহাজারে ২৩ হাজার ৫১০টি এবং সোনারগাঁয়ে ২৫ হাজার ৬৭০টি।

মঙ্গলবার নগরীর বিভিন্ন পশুহাট ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে হাটে গরু আনা হচ্ছে। কেউ ট্রাকে, কেউবা ট্রলারে আনছেন গরু। ছোট থেকে বড় সব সাইজের গরু হাটে সারি করে রাখা হচ্ছে। ক্রেতাদের পদচারণাও বেড়েছে। তবে ক্রেতারামাঝারি সাইজের গরু কিনছেন বেশি। অনেকে শুধু দাম যাচাই করছেন।

হাটে আসা মো. আশরাফ উদ্দিন বলেন, 'ঈদের এখনো আরও কয়েকদিন বাকি আছে। আপাতত গরুর দরদাম দেখছি। একই সঙ্গে পছন্দ করে রাখছি। ঈদের এক দুদিন আগে গরু কিনবো।'

ফতুল্লা ডিআইটি হাটের ইজারাদার সাইফ উল্লাহ বাদল বলেন, 'প্রতি বছরই আমাদের হাটে ভালো সাড়া পেয়ে থাকি। এবারো গরু আসতে শুরু করেছে। এখনো ঈদের আরও কয়েকদিন বাকি আছে। ফলে গরু আসা শেষ হয়নি। আশা করছি এবারও বেচাকেনা ভালো হবে।'

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি টিম রয়েছে। একই সঙ্গে কোরবানির জন্য এবার পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। পাশাপাশি অ্যাগ্রো ফারমগুলোর পশু বিক্রির ক্ষেত্রে তাদের যা সহায়তা দরকার তা আমরা করছি।

তিনি আরও বলেন, ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে হাটের পাশাপাশি অনলাইনে গরু কেনাবেচার ব্যবস্থা রাখা হয়েছে। এ প্ল্যাটফরমেও গরু বেচাকেনা জমে উঠেছে। এবার অনলাইনে পশু বিক্রি ২০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে খামারিরা আশা প্রকাশ করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()