সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মুকুল আসার আগেই আম গাছের যত্ন নিন

আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে; তেমনই রোগ-বালাই থেকেও গাছ থাকবে নিরাপদ। চলুন, এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই।

ফল

আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে; তেমনই রোগ-বালাই থেকেও গাছ থাকবে নিরাপদ। চলুন, এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই।

মুকুল আসার আগে যত্ন মুকুল আসার আগে আম গাছের যত্ন নিন। আম গাছ সুস্থ রাখতে ছোট ছোট পদক্ষেপ অনেক বড় ভূমিকা রাখে।

আগাছা পরিষ্কারআগাছা শুধু গাছের পুষ্টি কমায় না, রোগ-বালাইয়ের ঝুঁকিও বাড়ায়। তাই মাটির চারপাশ একদম পরিষ্কার রাখুন।

মরা ডালপালা কাটুনমরা বা শুকনো ডাল গাছে শুধু ওজন বাড়ায় কিন্তু কোনো কাজে আসে না। এগুলো কেটে গাছকে হালকা করুন।

পরগাছা সরানগাছের শক্তি চুরি করে নেওয়া পরগাছা দূর করুন।

সেচ বন্ধ করুনগাছে মুকুল আসার ২-৩ মাস আগে সেচ বন্ধ রাখলে গাছ আরও ভালোভাবে প্রস্তুত হয়।

প্রথম স্প্রে সময়মতো প্রথম স্প্রে করলে ভালো ফল পাবেন। মুকুল যখন ৪-৬ ইঞ্চি হয়; তখন সঠিকভাবে স্প্রে করলে গাছ রোগমুক্ত থাকে। এতে ১ লিটার পানিতে ০.৫ মিলিলিটার ইমিডাক্লোপ্রিড কীটনাশক ব্যবহার করবেন। এছাড়া ২ গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক ব্যবহার করবেন। এ সময় আম গাছের সব অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন।

মনে রাখবেন ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না। প্রয়োজন হলে জানুয়ারিতে স্প্রে করুন। যদি জানুয়ারি মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তবে মুকুল আসার ১৫-২০ দিন আগে স্প্রে করতে পারেন।

হপার পোকা থেকে সুরক্ষা১ লিটার পানিতে ১ মিলিলিটার সাইপারমেথ্রিন কীটনাশক এবং ২ গ্রাম সালফারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করবেন। এটি হপার পোকা থেকে সুরক্ষা করতে সাহায্য করবে। সুট্যি মোল্ড ছত্রাকের আক্রমণ কমানো যাবে।

দ্বিতীয় স্প্রে যখন মুকুলে ফল আসবে, আমের মটর দানা আকৃতি তৈরি হলে দ্বিতীয় স্প্রে করতে হবে। ১ লিটার পানিতে ০.৫ মিলিলিটার ইমিডাক্লোপ্রিড কীটনাশক এবং ২ গ্রাম কার্বেন্ডাজিম ছত্রাকনাশক ব্যবহার করবেন। এসময় গাছের সম্পূর্ণ অংশ ভিজিয়ে স্প্রে করবেন।

গাছের জন্য আপনার ভালোবাসাই আসল যত্ন। তাই সঠিকভাবে পরিচর্যা করা জরুরি। আম গাছের মুকুল সুরক্ষিত রাখতে কয়েকটি ধাপ অনুসরণ করুন। গাছের সঠিক যত্নই ভালো ফলনের চাবিকাঠি। কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শের জন্য কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()